Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ইবিতে ফের বৈশাখী মঞ্চ তৈরির কাজ শুরু  -বাম সংগঠনগুলোর প্রতিবাদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:22:18 pm, Monday, 18 March 2024
  • 290 বার পড়া হয়েছে

ইবিতে ফের বৈশাখী মঞ্চ তৈরির কাজ শুরু  -বাম সংগঠনগুলোর প্রতিবাদ।।

ইবি প্রতিনিধি।।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় বৈশাখী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এর প্রতিবাদে সোমবার (১৮ মার্চ) দুপুর ২টায় মঞ্চ তৈরির স্থানে মানববন্ধন করেছে ক্যাম্পাসের বাম সংগঠনগুলো। এসময় দুই একাডেমিক ভবনের মাঝখানে মঞ্চ তৈরির সিদ্ধান্তকে হঠকারী এবং অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেন নেতৃবৃন্দরা। এছাড়া প্রশাসনকে এ সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে বিকল্প স্থানে মঞ্চ তৈরির আহবান জানান তারা।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের মাঝে বৈশাখী মঞ্চ তৈরি করতে গত ৩ মার্চ দুই যুগ পুরনো তিনটি গাছ কাটা হয়। গাছ কেটে দুই একাডেমিক ভবনের মাঝখানে মঞ্চ তৈরির এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে মঞ্চ হলে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ব্যাহত হবে বলে জানান তারা। এর পরেরদিন মঞ্চ তৈরির জায়গায় দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনগুলো। পাশাপাশি স্থান পরিবর্তন করে অন্য স্থানে মঞ্চ তৈরির দাবি জানিয়ে প্রশাসন বরাবর স্মারকলিপিও প্রদান করে সংগঠনগুলো। এছাড়া মঞ্চ তৈরির জন্য কাটা গাছগুলোর জায়গায় নতুন গাছ লাগায় ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। সেসময় উপাচার্য ক্যাম্পাসে না থাকায় সিদ্ধান্ত নিতে না পারায় মঞ্চ তৈরির কাজ স্থগিত রাখা হয়। সর্বশেষ সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় পুনরায় মঞ্চ তৈরির কাজ শুরু করলে তার প্রতিবাদে দুপুরে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ, ইবি শাখার ছাত্রমৈত্রী ও বিপ্লবী ছাত্রমৈত্রী একত্রে ঘটনাস্থলে মানববন্ধন করে। মানববন্ধন শেষে মঞ্চ তৈরির স্থানটি লাল ফিতা দিয়ে ঘেরাও করে দেন তারা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দীন বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী মঞ্চের কাজ শুরু করেছি। আজকে মডেল অনুযায়ী মঞ্চের লেআউট বসানো হয়েছে। মঙ্গলবার থেকে প্রশাসন যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী কাজ করবো।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। কোনো অভিভাবক চায় না তার ছেলেমেয়েদের ক্ষতি হোক। সেখানে তো সবসময় প্রোগ্রাম হবে না, মাঝে মধ্যে হবে। আর প্রয়োজনে নতুন নীতিমালা করা হবে যাতে ক্লাস পরীক্ষা ব্যাহত না হয়। লেখাপড়া বাদ দিয়ে শুধু ফুর্তি হোক এমনটা আমরা চাই না। তবে সাংস্কৃতিক চর্চাও প্রয়োজন। সবকিছু সমন্বয় করেই চলতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইবিতে ফের বৈশাখী মঞ্চ তৈরির কাজ শুরু  -বাম সংগঠনগুলোর প্রতিবাদ।।

আপডেট সময় : 02:22:18 pm, Monday, 18 March 2024