Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

১৫ বিজিবির ত্রিমুখী অভিযান: সীমান্তে গরু, গাঁজা ও মাদকসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:23:38 pm, Saturday, 27 December 2025
  • 80 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় গরু, বড় পরিমাণের গাঁজা এবং নিষিদ্ধ ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ বিজিবি এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। পৃথক তিনটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৭৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) দিন ও রাতে কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। প্রথম অভিযানে বিকেল আনুমানিক দেড়টায় আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপি’র আওতাধীন নামাটারী এলাকায় চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা দুটি ভারতীয় গরু ফেলে পালিয়ে যায়। জব্দকৃত গরু দুটির আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপি’র টহলদল গজেরকুটি এলাকায় অভিযান চালিয়ে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া রাত ১১টা ৫০ মিনিটে নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপি’র টহলদল গোয়ালটারী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করে। বিজিবি’র উপস্থিতিতে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রুখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া তিনি স্থানীয় জনগণকে সীমান্ত অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৫ বিজিবির ত্রিমুখী অভিযান: সীমান্তে গরু, গাঁজা ও মাদকসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

আপডেট সময় : 07:23:38 pm, Saturday, 27 December 2025