Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

হালিম শেখ এর হত্যাকান্ডের প্রধান আসামি রনি মিয়া কে আটক করেছে র‌্যাব

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:13 pm, Sunday, 19 January 2025
  • 152 বার পড়া হয়েছে

হালিম শেখ এর হত্যাকান্ডের প্রধান আসামি রনি মিয়া কে আটক করেছে র‌্যাব

মামুন মিঞা, সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় রিক্সা চালক হালিম শেখ -২৫- কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করতঃ লাশ বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুতে রেখে লোমহর্ষক হত্যাকান্ডের প্রধান আসামি রনি মিয়া -৩৭- কে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মধ্য আলীপুর এলাকায় বসবাসকারী মোঃ হালিম শেখ -২৫- পিতা-মৃত আঃ রব শেখ নামক একজন রিক্সা চালক সে ভাড়ায় রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো।

গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় হালিম যাত্রী বহন করার উদ্দেশ্যে গ্যারেজ থেকে ভাড়াকৃত রিক্সাটি নিয়ে বের হয়। প্রতিদিনের ন্যায় হালিম রাত আনুমানিক ২৩:০০ ঘটিকা মধ্যে গ্যারেজে রিক্সা জমা দিয়ে বাসায় ফিরে যায়। ঐদিন রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় হালিম গ্যারেজ মালিককে ফোন করে জানায় যে, সে একটি যাত্রী নিয়ে কানাইপুর যাচ্ছে ফিরতে দেরি হবে।

অতঃপর পরদিন ০১-০১-২০২৫ তারিখ সকালে হালিমের পরিবারের লোকজন হালিমকে ফোন দিয়ে তার ফোন বন্ধ পায়। অতঃপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নিয়েও হালিমের কোন সন্ধান পাওয়া না গেলে হালিমের মা পারুল বেগম -৬৫- ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি নিখোঁজ সাধারন ডায়েরি  করেন। যার নং-১৪৬ তরিখ ০৩-০১-২০২৫ খ্রিঃ। উক্ত সাধারন ডায়েরি  করার পর পুলিশ ও হালিমের পরিবারের লোকজন নিখোঁজ হালিমকে খোঁজাখুঁজির একপর্যায়ে গত ০৪-০১-২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় পুলিশ সংবাদ পায় যে- কোতয়ালী থানাধীন গুহলক্ষীপুর মডেল টাউন এলাকায় আসামিদের ভাড়াটিয়া বসতঘরের দক্ষিণ পাশে লাকড়ী চুলার রান্না ঘরের পিছনে একটি গর্তের মধ্যে আলগা বালু মাটি দিয়ে ঢেকে রাখা।

বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ স্থানীয় লোকজনদের সহযোগীতায় উক্ত গর্ত হতে মাটি সরিয়ে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ বের করে। উক্ত মৃতদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দ্বারা কোপানোসহ গলায় ধারালো অস্ত্র দ্বারা জবাই করার চিহ্ন দেখা যায়। পরবর্তীতে হালিমের মা উক্ত লাশটি দেখে এটি তার নিখোঁজ ছেলে হালিমের লাশ বলে শনাক্ত করে। এ সময় আসামিদের রান্না ঘর হতে ভিকটিম হালিমের ব্যাটারি চালিত রিক্সাটির ব্যাটারি বিহীন বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

অতঃপর পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উক্ত ঘটনায় মৃত হালিমের মা পারুল বেগম -৬৫- তার পরিবারের সাথে পরামর্শ করতঃ বাদী হয়ে ফরিপুর জেলার কোতয়ালী থানায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক রিক্সা চালক হালিম হত্যাকান্ডে জড়িত আসামি মোঃ রনি মিয়া -৩৭- ও ২। সুমি বেগম -২৭-সহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩- তাং-০৬-০১-২০২৫- ধারা-৩০২-২০১-৩৭৯-৩৪ পেনাল কোড ১৮৬০। ইতোমধ্যে হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা চাঞ্চল্যকর রিক্সা চালক হালিম হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০- সিপিসি-৩- ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত আসামিদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন জামদানী তারাবো এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় রিক্সা চালক হালিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে মাটিতে পুতে রেখে চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ রনি মিয়া -৩৮- পিতা-আব্দুল মতিন- সাং-খলাপাড়া- থানা-রায়পাড়া- জেলা-নরসিংদী’কে আটক  করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

হালিম শেখ এর হত্যাকান্ডের প্রধান আসামি রনি মিয়া কে আটক করেছে র‌্যাব

আপডেট সময় : 07:14:13 pm, Sunday, 19 January 2025