Dhaka , Saturday, 26 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: তরীকত পন্থী সকল পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১ ডিসিঘাট থেকে ত্রিশ গোডাউন: কীর্তনখোলা ড্রাইভ এখন বস্তিবাসীর উঠোন হাসপাতালের বেড থেকে বিচারকের আসনে পৌঁছানোর গল্পে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ চট্টগ্রাম উৎসব ২০২৬: ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা চরভদ্রাসনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে অন্তঃসত্ত্বা স্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত আহত ১৫ ধর্মপাশায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ হল ২টি অবৈধ করাত কল দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও দেখা মিলল মায়া হরিণের নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩ জন কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ টি দোকান ২২ টি কক্ষ ২ টি কলোনি পুড়ে ছাই বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ স্মরণে চবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন বেতাগীতে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবকে গ্রেপ্তারে দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার পাইকগাছা পৌরসভায় মাসিক সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:35 pm, Saturday, 26 September 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের সফল বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজসহ মোঃ নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযান চলাকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে আভিযানিক দল নাছির উদ্দীনের বসতবাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে আইনানুগ তল্লাশি পরিচালনা করা হয়।

তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীনের দেখানো ও শনাক্তমতে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ।

উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে SHAKTIMAN EXPRESS MADE IN INDIA লেখা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন জানায়, তার বন্ধু মোঃ তৈয়ব (৪৫), যার ঠিকানা রাউজান, চট্টগ্রাম, প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার হেফাজতে রেখে যায়। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ নাছির উদ্দীন ও পলাতক মোঃ তৈয়বের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: তরীকত পন্থী সকল পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক

হাটহাজারীতে পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার; গ্রেপ্তার ১

আপডেট সময় : 01:08:35 pm, Saturday, 26 September 2026