Dhaka , Friday, 25 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ চট্টগ্রাম উৎসব ২০২৬: ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা চরভদ্রাসনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে অন্তঃসত্ত্বা স্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত আহত ১৫ ধর্মপাশায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ হল ২টি অবৈধ করাত কল দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও দেখা মিলল মায়া হরিণের নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩ জন কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ টি দোকান ২২ টি কক্ষ ২ টি কলোনি পুড়ে ছাই বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ স্মরণে চবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন বেতাগীতে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবকে গ্রেপ্তারে দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার পাইকগাছা পৌরসভায় মাসিক সভা অনুষ্ঠিত বহিষ্কার-গ্রেপ্তারেও থামছে না বরিশালে চাঁদাবাজি: রাতারাতি ধনী হতে কিছু নেতাদের প্রতিযোগিতা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক কক্সবাজারে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে বিশেষ সভা দুর্গাপুরে আদিবাসী ও স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত রামুর রাজারকুলে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর শাহীনের মরদেহ উদ্ধার : দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:02:06 pm, Friday, 25 September 2026
  • 5 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে নতুন করে জেগে উঠেছে ভিটেমাটি,আশায় বুক বাঁধছেন এই এলাকার জনসাধারণ। কিন্তু তাদের ভয় সন্ত্রাস ও জলদস্যুদের। তারা চান সন্ত্রাস ও জলদস্যু মুক্ত একটি ভিটেমাটি।
তীব্র নদীভাঙনে ভিটেমাটি, বাপ-দাদার সম্পত্তি ও সম্বল হারিয়ে নিঃস্ব হওয়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নদীভাঙা হাজারো মানুষের চোখে মুখে এখন আবার নতুন করে আশার আলো, একই সঙ্গে তীব্র ক্ষোভ ও চরম অনিশ্চয়তা।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে মেঘনা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায় কমলনগর উপজেলার ১ নং কালকিনি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী সাহেবেরহাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। সেই সময় একের পর এক গ্রাম নদীগর্ভে তলিয়ে যায়। বসতভিটা হারিয়ে জীবন ও জীবিকার তাগিদে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিলেন হাজার হাজার গৃহহীন মানুষ। মাথা গোঁজার ঠাঁই খুঁজতে বাধ্য হয়েছিলেন অন্যত্র।
​দীর্ঘ ১৩ বছর পর ২০২৬ সালে এসে মেঘনার বুকে আবার জেগে উঠেছে নতুন চর। যে চরে একসময় ছিল তাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত পৈতৃক জমি। তবে চর জেগে ওঠার খবর পেয়ে নদীভাঙা প্রকৃত মালিকেরা সেখানে পুনর্বাসনের স্বপ্ন দেখতে না দেখতেই তাদের সেই স্বপ্নে আঘাত হেনেছে একদল সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র।

​অভিযোগ উঠেছে, প্রকৃত জমির মালিকেরা কিছু বুঝে ওঠার আগেই একদল প্রভাবশালী সন্ত্রাস বাহিনী ও জলদস্যু চক্র ক্ষমতার জোর দেখিয়ে ওই চর দখল এবং অবৈধ কেনাবেচায় মেতে উঠেছে। এমনকি চরের প্রাকৃতিক ঘাস পর্যন্ত কেনাবেচা ও চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ছিন্নমূল জীবনযাপন করা নদীভাঙা অসহায় মানুষগুলোর চোখে ধুলো দিয়ে দিনদুপুরে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হতে দেখে তাদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

​নদীভাঙা ভুক্তভোগী মানুষের একটাই আকুতি , যে নদীর ভাঙনে আমরা সর্বস্ব হারিয়েছি, সেই নদীর বুকে জেগে ওঠা আমাদের বাপ-দাদার জমি আমাদেরই ফেরাতে হবে। কোন জলদস্যু বা সন্ত্রাস বাহিনীকে আমাদের রক্তে ভেজা জমি কেনাবেচা বা দখল করতে দেব না।”

​ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবিলম্বে অবৈধ দখলদারদের হাত থেকে জেগে ওঠা চর উদ্ধার করতে এবং সন্ত্রাসী-জলদস্যু চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা

আপডেট সময় : 08:02:06 pm, Friday, 25 September 2026