Dhaka , Friday, 25 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ চট্টগ্রাম উৎসব ২০২৬: ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা চরভদ্রাসনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে অন্তঃসত্ত্বা স্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত আহত ১৫ ধর্মপাশায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ হল ২টি অবৈধ করাত কল দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও দেখা মিলল মায়া হরিণের নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩ জন কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ টি দোকান ২২ টি কক্ষ ২ টি কলোনি পুড়ে ছাই বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ স্মরণে চবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন বেতাগীতে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবকে গ্রেপ্তারে দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার পাইকগাছা পৌরসভায় মাসিক সভা অনুষ্ঠিত বহিষ্কার-গ্রেপ্তারেও থামছে না বরিশালে চাঁদাবাজি: রাতারাতি ধনী হতে কিছু নেতাদের প্রতিযোগিতা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক কক্সবাজারে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে বিশেষ সভা দুর্গাপুরে আদিবাসী ও স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত রামুর রাজারকুলে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর শাহীনের মরদেহ উদ্ধার : দাফন সম্পন্ন

প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:10 pm, Friday, 25 September 2026
  • 8 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

দেশের প্রান্তিক এলাকার মানুষের কাছে আধুনিক প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি এবং সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে জেলা পর্যায়ের আধুনিক তথ্য কমপ্লেক্সগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

বৃহস্পতিবার রাঙ্গামাটি সদরের মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমি প্রাঙ্গণে দেশব্যাপী ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, এটিকে কেবল চার দেয়ালের একটি ভবন হিসেবে দেখলে চলবে না। এর উদ্দেশ্য বহুমাত্রিক। তথ্য ও সংস্কৃতি চর্চা, চলচ্চিত্র প্রদর্শন, প্রদেয় ডিজিটাল সেবা এবং প্রযুক্তিনির্ভর জনসচেতনতামূলক কর্মকাণ্ডকে আধুনিক ও জনমুখী করার লক্ষ্যেই এই অবকাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরও জানান, এই কমপ্লেক্সে নির্মাণাধীন ১৬০ আসনের মিনি সিনেপ্লেক্সটি স্থানীয় বিনোদন ও পাহাড়ের সাংস্কৃতিক বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সাইবার অপরাধ ও গুজবের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অপতথ্য, অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপপ্রয়োগ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্য কমপ্লেক্স থেকে পরিচালিত সঠিক তথ্য ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এসব অপরাধ প্রতিরোধে এবং তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

পার্বত্য অঞ্চলের তরুণদের অসীম সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্রি-ল্যান্সিং ও তথ্যপ্রযুক্তির কল্যাণে দেশের তরুণরা বিশ্বজুড়ে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পাহাড়ের তরুণেরাও যেন এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারে, সে জন্য আধুনিক ডিজিটাল পরিকাঠামো ও প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, শহরাঞ্চলের পাশাপাশি পাহাড়ের দুর্গম ও প্রান্তিক এলাকার প্রতিটি মানুষের প্রয়োজন বুঝে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে মানুষের সমস্যা চিহ্নিত করে কাজ করছি। তিনি জানান, পাহাড়ের দুর্গম এলাকায় ঝিরি থেকে সৌরবিদ্যুতের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ও শিক্ষাবান্ধব আবাসিক ব্যবস্থা চালুর মতো বাস্তবমুখী প্রকল্পসমূহ ইতোমধ্যেই কার্যকর করা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, সম্ভাবনা ও ইতিবাচক ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে তথ্য খাতকে সামনের সারিতে থাকতে হবে। জেলা পর্যায়ে নির্মিত এসব কমপ্লেক্স সেই লক্ষ্য অর্জনেরই একটি অংশ।

নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, জনগণের আমানত ও সরকারি অর্থের ব্যবহারে কোনো প্রকার অনিয়ম বা মানের বিষয়ে আপস সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের আগেই সর্বোচ্চ মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি (২৯৯ আসন) আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পুলিশ সুপার আব্দুর রকিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল ভূঞাসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ

প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 07:03:10 pm, Friday, 25 September 2026