
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে মায়া হরিণের। আজ ক্যাম্পাসের খালেদা জিয়া হলসংলগ্ন পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় হরিণটির দেখা মেলে।
চবির প্রাণিবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, একসময় ক্যাম্পাসে নিয়মিত মায়া হরিণের বিচরণ থাকলেও গত কয়েক বছরে তা কমে আসে। ২০১৮ সালের ৩০ আগস্ট রসায়ন বিভাগের একটি ল্যাবের জানালার গ্রিলে আটকে পড়া একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছিল।
একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও বনাঞ্চলে মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর নিয়মিত বিচরণ ছিল। দীর্ঘ বিরতির পর ফের মায়া হরিণের দেখা পাওয়া ক্যাম্পাসের জীববৈচিত্র্যের জন্য তাৎপর্যপূর্ণ।


























