Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

সংবাদ প্রকাশের পর দেবহাটার সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:26:54 pm, Monday, 18 November 2024
  • 223 বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর দেবহাটার সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান।।

ইব্রাহীম হোসেন

দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটার সখিপুরে জনবসতি এলাকার সেই কারখানায় অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ। সোমবার -১৮ নভেম্বর- উপজেলার উত্তর সখিপুর গ্রামের মুনসুর আলী বিশ্বাসের আবাসিক এলাকায় নির্মানকৃত সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামক কারখানা এ অভিযান পরিচালনা করা হয়। 

এর আগে স্থানীয়দের পক্ষ থেকে কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা- স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু বিষয়টি নিয়ে দীর্ঘদিনেও প্রতিকার মেলেনি। সাম্প্রতিক আবাসিক এলাকায় নির্মাণকৃত ওই কারখানার মেশিনের শব্দ আর ধূলাবালিতে অতিষ্ট হয়ে পড়ে এলাকাবাসী। দিনে রাতে বিকট শব্দ ঘুম হারাম হয়ে যাওয়া পাশাপাশি কারখানার ধুলা ময়লাতে ভরে যাচ্ছিল বাসতবাড়ি। বিষয়টি নিয়ে গত ১৭ নভেম্বর বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর সেখানে অভিযান পরিচালনা সিদ্ধান্ত নেন প্রশাসন। তারই প্রেক্ষিতে সোমবার সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ ওই এলাকায় যেয়ে স্থানীয়দের সমস্যার কথা শোনেন। একই সাথে অভিযুক্ত সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘরের পরিচালকের নিকট এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করেন। 

পরে স্থানীয় জনসাধারণের কথা বিবেচনা করে তিনি ওই স্থান থেকে কারখানা সরিয়ে নেওয়া ও বিকল্প উপায় বের করার জন্য নির্দেশ দিলে কারখানা কর্তৃপক্ষ দেড় মাসের সময় প্রার্থনা করেন। এসময় কারখানার মালিককে শব্দ ও পরিবেশ দূষণ রোধে জরুরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওই কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে- ইতিপূর্বে ওই কারখানা মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ১ মাসের সময় চেয়ে নিলেও দীর্ঘ আট মাসেও কোন পরিবর্তন আনেননি। 

উল্লেখ্য যে, জনবসতি এলাকায় তীব্র চলমান শব্দের ফলে শিশুদের পড়ালেখা- ঘুম- শ্রবণ শক্তি- মানসিক ও শারিরীক স্বাস্থ্যের ব্যাপক ভাবে অবনতি ঘটছে। বর্তমানে আশেপাশের পরিবার গুলোর কয়েকজন শ্বাসকষ্ট- মাথা ব্যথা ও কানের অসুখে ভুগছেন। 

এবিষয়ে সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক জনসাধারণের বসবাসের সৃষ্টিকারী সৌখিন ফার্নিচার ও ডিজিটাল নকশা ঘর নামক কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে গিয়ে স্থানীয়দের দেওয়া অভিযোগের বিষয়ে সত্যতা মেলে। পরে কারখানা মালিক আগামী ডিসেম্বর মাসের মধ্যে শব্দ ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে অঙ্গিকার করায় তাকে প্রাথমিক ভাবে সুযোগ দেওয়া হয়েছে। 

এদিকে, অভিযান কালে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়ারউর রহমান জিয়া, বায়তুলমাল সম্পাদক সোলাইমান হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, সাজু পারভীন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর দেবহাটার সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান।।

আপডেট সময় : 02:26:54 pm, Monday, 18 November 2024