Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:39:28 pm, Sunday, 29 March 2026
  • 30 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি বিশেষ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বড় ধরনের অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ও ২৮ মার্চ লালমনিরহাটের হাতীবান্ধা এবং কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী সীমান্তে পৃথক ৫টি সাঁড়াশি অভিযান চালানো হয়। বিজিবি’র বিশেষ টহল দল রামখানা, অনন্তপুর ও ঝাউরানী বিওপির আওতাধীন ফেরেস্তার মোড়, হলার মোড় ও খামারভাতিসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্তের ওপাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৯৭০ পিস ভারতীয় ফেসওয়াশ, ৮৫ পিস স্বর্ণ কাতান শাড়ি, জামদানি ও সিল্কের শাড়ি, লেহেঙ্গা এবং ৯৯ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি’র এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি বলেন, “সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”
অভিযানগুলোতে বিজিবি সদস্যদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতার প্রশংসা করে তিনি আরও জানান, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ

আপডেট সময় : 02:39:28 pm, Sunday, 29 March 2026