Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

লালমনিরহাটে সীমান্তে চোরাকারবারি সন্দেহে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:33 am, Saturday, 19 April 2025
  • 151 বার পড়া হয়েছে

লালমনিরহাটে সীমান্তে চোরাকারবারি সন্দেহে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা থেকে চোরাকারবারি সন্দেহে বাংলাদেশি যুবক আজিনুর ইসলামকে-২৪- ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী,বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্যের দাবি, আজিনুর চোরাকারবারি নন।

শুক্রবার -১৮ এপ্রিল- বিকেলে ঘটা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।

তবে এ বিষয়ে বিজিবির মন্তব্য পাওয়া যায়নি।

আজিনুর বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমগ্রামের টাঙাটারি এলাকার নূর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পাটগ্রামের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা ও ভারতের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ঝোংপাড়া এলাকা দুটি পাশাপাশি। ওই এলাকায় দুই দেশের সীমানার নম্বর প্রধান পিলার  ৮০৪ এর ১০-১১ এস নম্বর উপপিলার লাগোয়া এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ভুট্টাখেতে গরুর জন্য ঘাস আনতে যান আজিনুর। সে সময় ভারতের কোচবিহারের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দল চোরাকারবারি সন্দেহে ঝোংপাড়ার স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নিয়ে আজিনুরকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

তবে আরেকটি সূত্র জানায়, ঘাস নিতে গিয়ে ভুলবশত ভারতের ভূখণ্ডের কাছাকাছি চলে যান আজিনুর। পরে তাকে ভারতীয়রা মারধর করেন ও ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে বিএসএফের হাতে সোপর্দ করেন।

বাউরা ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, বিএসএফ আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, “আমি বিষয়টি জেনেছি। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষের এখনও আলোচনা চলেছে। ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্প থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। তাদের বৈঠক আজকেও হতে পারে আবার কালকেও হতে পারে। এখনই কনফার্ম বলা যাচ্ছে না।“  

কিন্তু কয়েকঘণ্টা পার হলেও বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে ডাঙাটারি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

লালমনিরহাটে সীমান্তে চোরাকারবারি সন্দেহে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : 11:33:33 am, Saturday, 19 April 2025