Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

লালপুরে ৫ অবৈধ ইটভাটা ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর ১৮ লক্ষ টাকা জরিমানা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:34:51 am, Friday, 3 January 2025
  • 279 বার পড়া হয়েছে

লালপুরে ৫ অবৈধ ইটভাটা ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর ১৮ লক্ষ টাকা জরিমানা।।

আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
   
নাটোরের লালপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
একইসঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মালিকদের ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জোকাদহ গ্রামের এমবি আর ইটভাটা কে ৩ লক্ষ টাকা- আড়মবাড়িয়ার এমআরবি ইটভাটা কে ৫ লক্ষ টাকা- পালিদেহা গ্রামের এএমডি ভাটাকে ৫ লক্ষ টাকা, লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের ডি এস এল ভাটা কে ৩ লক্ষ টাকা এবং লালপুর পদ্মার চর এলাকার মেসার্স সম্রাট ইটভাটাকে ২ লক্ষ টাকা মোট ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার -২ জানুয়ারি- সকাল থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব রেজওয়ান উল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর একটি দল সহায়তা করে।এ বিষয়ে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স না থাকায় লালপুর উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের পাঁচটি অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়েছে। অভিযুক্ত ভাটা মালিকদের মোট ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরও জানান- অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

লালপুরে ৫ অবৈধ ইটভাটা ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর ১৮ লক্ষ টাকা জরিমানা।।

আপডেট সময় : 08:34:51 am, Friday, 3 January 2025