Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামীলীগের হামলা: সাংবাদিকসহ আহত ১৫।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:11:05 pm, Friday, 2 August 2024
  • 119 বার পড়া হয়েছে

রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামীলীগের হামলা: সাংবাদিকসহ আহত ১৫।।

রামগঞ্জ  লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মিছিলে হামলা করেছে আওয়ামীলীলীগ- যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 
অতর্কিত হামলায় দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ শিক্ষার্থী নেছার আহম্মেদ- লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নুসরাত- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত, মোঃ আতিকুর রহমান শাকিবসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়।
আজ শুক্রবার বিকাল ৫টায় পৌর ট্রাফিক পুলিশ বক্স চত্বরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী- স্থানীয় লোকজন ও সমন্বয়ক আতিকুর রহমান মাসুদ জানান- বিকাল ৪টায় রামগঞ্জ সিটি প্লাজার সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্যবিরোধী মিছিল বের হয়ে সোনাপুর চৌরাস্তা হয়ে মিছিলটি পূনরায় রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্স চত্বরে এসে শ্লোগান দিতে থাকে। 
বিকাল সাড়ে ৪টার দিকে রামগঞ্জ টাওয়ার সংলগ্ন এলাকায় জড়ো হয় উপজেলা আওয়ামীলীগ- যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
৫টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বীসহ ৫০- ৬০জন নেতাকর্মী মিছিল নিয়ে লাঠিসোটাসহ অতর্কিত হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে। এসময় ছাত্রদের এলোপাতাড়ি মারধর করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে স্থানীয় দোকান ও মসজিদে আশ্রয় নিলে সেখানেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাদের দোকান থেকে বের করে প্রচন্ড মারধর করে।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মারধরের ছবি- ভিডিও সংগ্রহ করতে গিয়ে পৌর আঙ্গারপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ কর্মী মোঃ মিল্লাদ হোসেনের হামলার শিকার হন দৈনিক  আজকের পত্রিকা রামগঞ্জ প্রতিনিধি ও রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন। এসময় হামলাকারী মিল্লাত হোসেন সাংবাদিক ফারুকের হাত থেকে ভিডিও ধারনকৃত মোবাইল নিতে টানাহেঁচড়া শুরু করে। এক পর্যায়ে সাংবাদিক ফারুককে বেশ কয়েকটি ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু জানান, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। তবে হামলার বিষয়টি তিনি জানেন না বলে দাবী করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান- পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত

রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামীলীগের হামলা: সাংবাদিকসহ আহত ১৫।।

আপডেট সময় : 04:11:05 pm, Friday, 2 August 2024