Dhaka , Tuesday, 7 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট উন্মোচন মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর সাভারে হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত।  চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন ফতুল্লার কারখানায় মেশিনে হাত ঢুকে শ্রমিকের মৃত্যু রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩জনকে কুপিয়ে জখম,থানায় মামলা মধুপুরে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার স্কুল থেকে ঝরে পড়ছে শিশুরা—তবে কী স্বপ্ন হারাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু র‌্যালি-আলোচনা-বৃক্ষরোপণে পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও দুই দিনের টানা বর্ষণে নগরীতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা, নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নতুন উদ্যোগ, তেজগাঁও বস্তিতে শিক্ষা সামগ্রী বিতরণ

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:17 pm, Tuesday, 7 July 2026
  • 4 বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়,

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তাঁরা রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আনোয়ার হোসেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের প্রফেসর মো. নুরুজ্জামান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিনিধিদলটি আজ পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। এদিন বেলা ১১টা থেকে রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট উন্মোচন

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর

আপডেট সময় : 06:33:17 pm, Tuesday, 7 July 2026