Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

রাজাপুরে জমি সং’ক্রা’ন্ত বি’রো’ধের জেরে হা’মলা, থা’নায় জি’ডি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:04 pm, Friday, 20 June 2025
  • 319 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল সহ ৪ জনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার (১৯জুন) দুপুরে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন। 
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলা সদরের বাসিন্দা আব্বাছ উদ্দীন হাওলাদারের সাথে তার স্বজনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বিবাদীরা আদালতে মামলা মোকদ্দমাও দায়ের করেছেন।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এসিল্যান্ড অফিস থেকে জরিপ কারীরা জমি পরিমাপ করে চলে যাওয়ার পরপরই রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল সহ বিবাদীরা ঘটনাস্থলে এসে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান হাওলাদার, অহিদ সাইফুল সহ অন্যরা আব্বাছ উদ্দীন হাওলাদারকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। তার চিৎকার শুনে এগিয়ে এসে হাসি বেগম ও অন্যদেরও মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে আহতদের শরীরে নীলাফুলা জখমের চিহ্ন রয়েছে। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। হামলার ঘটনায় স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মুজিবুর রহমান জানান, বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান,অভিযোগটি গুরুত্বসহকারে নিয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রাজাপুরে জমি সং’ক্রা’ন্ত বি’রো’ধের জেরে হা’মলা, থা’নায় জি’ডি

আপডেট সময় : 08:19:04 pm, Friday, 20 June 2025