Dhaka , Friday, 27 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় থানা পুলিশের আটক- ১১ বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন! চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি “চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন

মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:32 pm, Tuesday, 4 February 2025
  • 141 বার পড়া হয়েছে

মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
  
মেহেরপুরের গাংনীতে মিথ্যা মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার -৪ ফেব্রুয়ারি- দুপুরের দিকে গাংনী উপজেলার করমদী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনের আয়োজন করেন, মিথ্যা মাদক মামলায় হয়রানির শিকার ভুক্তভোগী করমদী গ্রামের গোসাইডুবি পাড়ার মরজেম হোসেনের ছেলে আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ার অপরাধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে গাংনী উপজেলার মথুরাপুর বিজিবি ক্যাম্পের  নায়েক সুবেদার  হাফিজুর রহমান। 
নায়েক সুবেদার হাফিজুর রহমান সম্প্রতি জব্দকৃত মাদক বিক্রয়ের প্রস্তাব দিলে আমি তিনার কথায়  রাজি না হলে তিনি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। এর আরেকটি কারণ হিসেবে আলমগীর জানান, ইতিপূর্বে নায়েক সুবেদার হাফিজুর রহমান আমার ব্যবহৃত একটি সিমকার্ড ব্যবহার করতো। যা আমি দিন দশেক পূর্বে বন্ধ করে দেওয়ায় আরো রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দিয়েছেন।
যার মামলা নং-২৪ তারিখ ৩১-০১-২০২৫ ইং ধারা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬-১- সারনির ১৪-গ-৪১ রুজু করা হয়।  এই মামলায় আমাকে ২ নং আসামী করা হয়েছে। 
এই মাদকের ঘটনার সাথে আমি কোন ভাবেই সম্পৃক্ত নই।
আলমগীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে মামলাটি তদন্ত করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এব্যাপারে মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান, মাদকসহ যে আসামীকে ধরা হয়েছে তার স্বীকারোক্তি মোতাবেক আলমগীরের নামে মামলা দেওয়া হয়েছে।
আসামী আলমগীর সংবাদ সম্মেলনে  যেসব কথা বলছে তার ১০ ভাগ সত্য আর ৯০ ভাগ মিথ্যা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনের পর ০১৭৬৯…২৪ নম্বর থেকে বিজিবি কুষ্টিয়া সেক্টর পরিচয়ে এক কর্মকর্তা প্রতিনিধির হোয়াটসঅ্যাপে একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন। যেখানে মাদক বিরোধী অভিযানে আটককৃত এক আসামী আলমগীর মাদক বহনকারীর সাথে ছিলেন বলে জানান।
স্থানীয়ভাবে কয়েকজনের সাথে আলমগীর সম্বন্ধে জানতে চাইলে তিনারা জানান, আলমগীর ইতিপূর্বে করমদী বাজারে একটি ছোট্ট দোকানে ব্যবসা করতো। মাদক ব্যবসার সাথে তার কোন সম্পৃক্ত রয়েছে এমনটা আমাদের অজানা।
আলমগীর দেশ ছেড়ে প্রবাসে যাওয়ার উদ্যোগ নিয়েছে সুতরাং তার নামে মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে রেহাই দিয়ে মূল আসামীকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী আলমগীর হোসেনের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

মেহেরপুরে মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন 

আপডেট সময় : 06:17:32 pm, Tuesday, 4 February 2025