Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় থানা পুলিশের আটক- ১১ বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন! চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি “চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন

ভয় না পেয়ে সাহসিকতার সাথে শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইবি শিক্ষিকার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:10:59 am, Tuesday, 16 July 2024
  • 184 বার পড়া হয়েছে

ভয় না পেয়ে সাহসিকতার সাথে শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইবি শিক্ষিকার।।

ইবি প্রতিনিধি।।
   
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তাদেরকে সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল। 
মঙ্গলবার -১৬ জুলাই- দুপুরে কোটা সংস্কারের এক দফা দাবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে তিনি একাত্মতা পোষণ করেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানাই। তোমাদের ভয় পেলে হবে না- দ্বিধা করার কিছু নেই। এগিয়ে যাওয়ার জন্য কোন অবস্থান নিলে তাতে সম্পূর্ণ মনোসংযোগ ঢেলে দেওয়া উচিৎ। তোমরা যদি সাহসী হও- একতাবদ্ধ থাকো তাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও একটা নতুন কিছু অর্জিত হবে। আর যত বেশি ভয় পাবে তত বেশি তোমাদের উপর সংকট এসে পড়বে। আমি কেন ভয় পাব। বরং অন্যরা আমাকে ভয় পাক সেই পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি কেউ যেন কোন ফাঁদে পা না দেয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। 
এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় প্রায় আট শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবিসহ ক্যাম্পাসগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া রবিবার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মিছিল করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ভয় না পেয়ে সাহসিকতার সাথে শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান ইবি শিক্ষিকার।।

আপডেট সময় : 10:10:59 am, Tuesday, 16 July 2024