Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরছে তাদের

  • Reporter Name
  • আপডেট সময় : 08:50:51 pm, Wednesday, 30 July 2025
  • 335 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে দু:স্থ-অসহায় মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া বয়োজ্যেষ্ঠ মানুষরা এবার চোখের আলো ফিরে পাচ্ছেন। যারা আর্থিক অনটনে এতোদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তাদেরকে নিজ অর্থায়নে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ  করছেন। তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা।
এই মানবিক উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া,ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন এই বিএনপি নেতা।
গত ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।
এই কর্মযজ্ঞের ধারাবাহিকতায় বুধবার (৩০ জুলাই) ৪৫ জন চোখের রোগীকে  ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ১৯ জন নারী  এবং ২৬ জন পুরুষ  রয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, অপারেশন করে চোখের আলো ফিরে পাবার প্রতীক্ষায় রয়েছেন তারা।
চোখের ছানি অপারেশন করতে আসা রোগী  আয়েশা আক্তার বলেন,বহুদিন ধরে চোখের অসুখে ভুগছি। অর্থকষ্টে চিকিৎসা করাতে পারিনি এতোদিন। এবার আমার চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন ব্যারিস্টার কায়সার কামাল সাহেব।
দীর্ঘদিন ধরে চোখে ছানি পড়েছে উপজেলার বালিচান্দা গ্রামের আব্দুল গফুরের। তিনি বলেন,আমাদের মতো গরীব মানুষের নুন আনতে পান্তা ফুরায়। বড় হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করানো আমাদের সম্ভব না। তবে কায়সার কামালের সহযোগিতায়  এবার আমার চোখের অপারেশন হবে।
রামবাড়ি গ্রামের বাসিন্দা সবুজ মিয়া এসেছেন চোখের চিকিৎসা নিতে। তিনি বলেন,আমরা গরীব মানুষ। সংসার চালাতে কষ্ট হয়। চোখের চিকিৎসা করাতে পয়সা জোগাড় করতে পারছিলাম না। ব্যারিস্টার কায়সার ভাই আমাদের বিনামূল্যে চোখের  চিকিৎসা করাচ্ছেন। ছানি অপারেশন করলে চোখে দেখতে না পারার কষ্ট দূর হবে।
জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে  বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে।
বিএনপির মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরছে তাদের

আপডেট সময় : 08:50:51 pm, Wednesday, 30 July 2025