Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

বিএসএফের অবৈধ পুশইন ঠেকিয়ে বাংলাদেশি ২৪ নাগরিককে ফেরত নিয়েছে বিজিবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:45:45 pm, Saturday, 24 May 2025
  • 219 বার পড়া হয়েছে

বিএসএফের অবৈধ পুশইন ঠেকিয়ে বাংলাদেশি ২৪ নাগরিককে ফেরত নিয়েছে বিজিবি

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের বালারহাট সীমান্তে  কিছু ভারতীয় অভিবাসীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ-।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, ১৫ বিজিবি, লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে সেই পুশইন বন্ধে কঠোর বার্তা দেয়া হয় । ফলে বিএসএফ তাৎক্ষণিকভাবে নিভৃত হয়।

পরে পরিচয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত নেয় বিজিবি।

শনিবার-২৪ মে- সকাল ৯টায় এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫ বিজিবি- এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে বালারহাট বিওপির কাছে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে ভারতে বসবাসরত কিছু অভিবাসীকে জড়ো করতে থাকে ৩ ব্যাটালিয়ন করলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। স্থানীয়দের কাছে এমন  খবর পেয়ে ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবৈধ কোন নাগরিককে বাংলাদেশ পুশইন করা যাবে না এমন কঠোর বার্তা দেন ও পুশইন ঠেকিয়ে দেন । বিএসএফকে জানানো হয় বাংলাদেশি নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত হয়ে প্রচলিত নিয়মানুযায়ী তাদেরকে গ্রহণ করা যাবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশি নয় এমন কাউকে  বাংলাদেশে নেওয়া হবে না । এরপর বিএসএফ বাধ্য হয়ে প্রাথমিকভাবে ২৪ জনের তথ্য পাঠায়।

বিজিবি আরও জানায়, সেই তালিকা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হয় লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি-। এরপর বিজিবির বালারহাট বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক আহ্বান করা হয়। পরে শনিবার মধ্যরাত আনুমানিক রাত ৩টার সময় পতাকা বৈঠকের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৪টি পরিবারের মোট ২৪ সদস্যকে ফিরিয়ে আনে বিজিবি। তাদের মধ্যে ৮ জন শিশু, ৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। 

লে. কর্নেল মেহেদী ইমাম জানান, ফেরত আনা বাংলাদেশিদের কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সীমান্তে অবৈধ পুশইন বন্ধে সতর্ক রয়েছে। কোনোভাবেই বিএসএফের এহেন অবৈধ কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

এদিকে বিজিবির শক্ত অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ। জন্মলগ্ন থেকে বিজিবি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করায় ধন্যবাদ জানান তারা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

বিএসএফের অবৈধ পুশইন ঠেকিয়ে বাংলাদেশি ২৪ নাগরিককে ফেরত নিয়েছে বিজিবি

আপডেট সময় : 06:45:45 pm, Saturday, 24 May 2025