Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট

  • Reporter Name
  • আপডেট সময় : 03:42:21 pm, Wednesday, 15 July 2026
  • 95 বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক,

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, ফারাক্কা বাংলাদেশের জন্য একটি বড় সংকট হলেও তার মতে আরও বড় সংকট হলো—রাষ্ট্রের নেতৃত্ব যখন শিক্ষা, কর্মসংস্থান ও প্রকৃত সংস্কারের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়।

বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, স্বাধীনতার পরও বাংলাদেশ রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার একটি সুস্পষ্ট জাতীয় রূপরেখা নির্ধারণ করতে পারেনি। ব্যক্তি, পরিবার ও সমাজে আদর্শিক চর্চা থাকলেও রাষ্ট্রীয় শিক্ষার মৌলিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা কাঠামো দক্ষ জনশক্তি তৈরির পরিবর্তে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়াতে বেশি ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এখনো মূলত তৈরি পোশাক শিল্প ও অদক্ষ বিদেশগামী শ্রমশক্তির ওপর নির্ভরশীল। অথচ নতুন শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান নিশ্চিত না করে একের পর এক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো নয়, বরং রাষ্ট্রের চাহিদা অনুযায়ী দক্ষ, উদ্ভাবনী ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ তৈরি করা।

রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতার অভাব এবং দলীয় সংকীর্ণ রাজনৈতিক মানসিকতাকে এ পরিস্থিতির জন্য দায়ী করে তিনি বলেন, কর্মসংস্থান ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তরুণ প্রজন্মকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তার ভাষায়, যখন রাষ্ট্র শিক্ষা ও কর্মসংস্থানের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়, তখন একটি পুরো প্রজন্ম প্রতিশ্রুতির আড়ালে প্রতারিত হয়।

এই প্রসঙ্গে তিনি চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের কথাও উল্লেখ করেন। তার মতে, শিক্ষার্থীদের আন্দোলন কেবল একটি পরীক্ষাকে ঘিরে নয়; এটি মর্যাদাপূর্ণ শিক্ষা, ন্যায়সঙ্গত রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শিক্ষার্থীদের সামনে নানা ধরনের বাধা ও হয়রানির আশঙ্কা থাকলেও তারা মাথা নত করেনি। তিনি তাদের সাহস ও প্রতিবাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তরুণদের হাত ধরেই দক্ষতা-নির্ভর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট

আপডেট সময় : 03:42:21 pm, Wednesday, 15 July 2026