Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধ পুশইন, শিশু নারীসহ আটক ২০

  • Reporter Name
  • আপডেট সময় : 07:37:02 pm, Friday, 23 May 2025
  • 256 বার পড়া হয়েছে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধ পুশইন, শিশু নারীসহ আটক ২০

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে বুধবার দিবাগত রাতে অবিধ পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইনের শিকার হওয়া শিশুসহ মোট ২০ জনকে আটক করে পাটগ্রাম থানায় সোপর্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে ৭জন শিশু, ১১জন নারী ও ২ জন পুরুষ। তবে এ বিষয়ে বিজিবি কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

বৃহস্পতিবার -২২ মে- দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান।

আটককৃত ব্যক্তিরা হলেন – নড়াইল জেলার মোছা. সীমা খাতুন -২৮-, তার কন্যা মোছা. আঁখি -০৪-, মোছা. আফসানা খাতুন -২৫-, তার ছেলে মো. হামজা ফাসাব -০৬-, মোছা. চায়না খাতুন -২৩- , তার কন্যা শিশু  মোছা. মরিয়ম খাতুন ও মোছা. তাইবা খাতুন -১০মাস-, মোছা. রুমা আক্তার -৩৫-, মোছা. রাফিজা খাতুন -৩৫-, মোছা. রিপা খাতুন -৩০-, মো. মুরাদ শেখ -২৪-, মো. রিতু বেগম -২০-, তার কন্যা মোছা. হাবিবা আক্তার -০৩- মোছা. পান্না বেগম -৪৫-, মোছা. কেয়া আক্তার -২২- , তার কন্যা মোছা. লাবিবা খাতুন  -০২- ও একই জেলার  মো. কাইয়ুম আলী ছেলে   মোহাম্মদ হোসাইন -১১-   । খুলনা জেলার মোছা. আফরি খাতুন -৩০-।  যশোরের মো. শাহজাহান শেখ -৪০-, তার স্ত্রী মোছা. ফারহানা বেগম, -৩০-। 

বিজিবির একটি সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১১.৩০ মিনিটে পাটগ্রামের  গাটিয়ারভিটা বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবস্থিত ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে কিছু ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। পরে তাদের পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র মতে, পুশইন হয়ে বাংলাদেশের প্রবেশের পর এই ব্যক্তিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হেঁটে পাটগ্রামের দিকে যাত্রা শুরু করেন। তবে নতুন বাজার এলাকায় আসলে এলাকাবাসী তাদের সন্দেহজনক টের পেয় আটক করেন। পরে তারা বিজিবিকে খবর দেন।  

আটককৃতদের বরাত দিয়ে স্থানীয়দের দাবি, এই  সীমান্তে দুই দফার প্রায় ৫০ জন মানুষকে পুশইন করেছে ভারত। অনেকেই বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন।

আটক ব্যক্তিদের দেয়া তথ্য মতে, ভারতের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে অন্তত ৪ হাজার জনকে ভারতীয় পুলিশ। তন্মধ্যে ১শ ৮৬ জনকে আহমেদাবাদ বিমানবন্দর থেকে বুধবার বিকেলে একটি বিমানে শিলিগুড়ি বাগডোগরা বিমান বন্দরে আনা হয়। এরপর তাদেরকে ১৫-২০ জনের দলে বিভক্ত করে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ ও পুলিশ।

এই বিষয়ে বিজিবির কাছ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, “আটক ব্যক্তিদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পরীক্ষা-নিরীক্ষার কাজ করছি। যদি তাদের দেয়া তথ্য সঠিক হয় তবে ঊর্ধ্বতনদের আদেশ মতো ব্যবস্থা নেয়া হবে।“

উল্লেখ্য, আটককৃতদের তালিকা একটি সূত্র থেকে পাওয়া কিন্তু বিজিবি বা পুলিশ তা নিশ্চিত করেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধ পুশইন, শিশু নারীসহ আটক ২০

আপডেট সময় : 07:37:02 pm, Friday, 23 May 2025