Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

পরিবর্তনের ডাক: ধানের শীষের প্রচার শুরু দুলুর, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানই প্রধান এজেন্ডা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:44:25 am, Sunday, 30 November 2025
  • 81 বার পড়া হয়েছে

চঞ্চল,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তিনি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকেই তার প্রধান এজেন্ডা হিসেবে গণ্য করবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারনা সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

এই দিন দুপুরের পর থেকেই শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ভ্যানে, ট্রাকে, অটোরিক্সায় ও বাসে করে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। বিকেল হতেই মাঠটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। মাঠে তিল ধারণের মতো কোনো জায়গা না থাকায় বিদ্যালয়ের ছাদে ও লালমনিরহাট-রংপুর মহাসড়কের আশেপাশে এবং বাজার এলাকায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অধ্যক্ষ দুলুর বক্তব্য শোনেন। এই বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি প্রমাণ করে, নির্বাচনী প্রচারণায় নামার আগে তাঁর প্রতি সাধারণ মানুষের সমর্থন কতখানি।

দোয়া ও প্রতিশ্রুতি:
ধানের শীষের প্রথম দিনের প্রচারণায় লক্ষাধিক মানুষের উপস্থিতি দেখে অধ্যক্ষ দুলু আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সকলের অনুমতি, দোয়া ও সহযোগিতা চেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। জনসভায় উপস্থিত প্রায় লক্ষাধিক মানুষ হাত উঁচিয়ে তাঁকে সহযোগিতা এবং বিপুল ভোটে নির্বাচিত করার আশ্বাস দেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি সকল মানুষের নেতা হবেন, কেউ যেন মন খারাপ করতে না পারে সেজন্য সকলের পাশে থাকার আশ্বাস প্রদান এবং সকলকে সাথে নিয়ে এক সাথে কাজ করবেন।

কর্মসংস্থান ও মাদকবিরোধী অঙ্গীকার:
বেকার যুবকদের উদ্দেশ্য করে দুলু বলেন, “ঘরে ঘরে শিক্ষিত বেকার যুবকের দীর্ঘশ্বাস আমাকে কষ্ট দেয়।” তিনি প্রতিশ্রুতি দেন, ছোট ও মাঝারি শিল্প স্থাপন, কারিগরি প্রশিক্ষণ এবং ঋণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে তাদের সরকারের এক নম্বর এজেন্ডা। এছাড়া, মাদককে সমাজের নীরব ঘাতক উল্লেখ করে তিনি মাদক ব্যবসায়ী এবং এর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন এবং লালমনিরহাটকে মাদকের অন্ধকার থেকে মুক্ত করে সন্তানদের জন্য একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার করেন।

লালমনিরহাট-৩ সদর আসনের ধানের শীষের নির্বাচনী প্রচারনা সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ দুলুর সহধর্মিনী লায়লা হাবিব, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

পরিবর্তনের ডাক: ধানের শীষের প্রচার শুরু দুলুর, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানই প্রধান এজেন্ডা

আপডেট সময় : 11:44:25 am, Sunday, 30 November 2025