Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

পটিয়ার পাহাড় থেকে বাগানমালিক অপহরণ মুক্তিপণে ছাড়া পাওয়ার দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:17:25 am, Friday, 17 January 2025
  • 170 বার পড়া হয়েছে

পটিয়ার পাহাড় থেকে বাগানমালিক অপহরণ মুক্তিপণে ছাড়া পাওয়ার দাবি

সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই পাহাড়ে বাগানে শসা ও লেবু তুলতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত হন আবদুল হামিদ -৬৫- নামের এক বাগানমালিক। পরিবারের দাবি- মুক্তিপণের মাধ্যমে তিনি ছাড়া পেয়েছেন।

সোমবার -১৫ জানুয়ারি- বিকেল সাড়ে ৪টার দিকে ৩০ হাজার টাকার বিনিময়ে আবদুল হামিদকে মুক্তি দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে পটিয়া ও চন্দনাইশের পাহাড়ি এলাকায় একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাগানমালিকেরা অভিযোগ করেছেন- পাহাড়ি সন্ত্রাসীরা এসব দুর্গম এলাকায় এসে নানা অপরাধ চালিয়ে গা ঢাকা দিচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়- সোমবার সকাল সাতটার দিকে সাতগাছিয়া দরবার শরিফ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শ্রীমাই পাহাড়ে নিজ বাগানে শসা ও লেবু তুলতে যান আবদুল হামিদ- তাঁর ছোট ছেলে মো. দিদার এবং আরও দুই শ্রমিক। এ সময় ১১-১২ জন পাহাড়ি সন্ত্রাসী তাঁদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা দুই শ্রমিক এবং মো. দিদারকে ছেড়ে দিয়ে আবদুল হামিদকে আটক করে।

পরিবারের দাবি- সন্ত্রাসীরা প্রথমে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকেলে মুঠোফোনে ৩০ হাজার টাকা পাঠানোর পর সন্ধ্যার আগে তাঁকে ছেড়ে দেয়।

মুক্তি পাওয়া আবদুল হামিদের বড় ছেলে মোহাম্মদ কায়সার বলেন- আমাদের বাগানে ৪০ বছর ধরে লেবু, সবজি, শসা এবং মাছের চাষ হচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলেছে। স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গণি জানান- পাহাড়ি সন্ত্রাসীদের কারণে বাগানমালিকেরা প্রতিনিয়ত ভয় পাচ্ছেন। অপহরণের এই ঘটনা মুক্তিপণের মাধ্যমে সমাধান হয়েছে বলে জানতে পেরেছি।”

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন- এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ করা হয়, তাহলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

পটিয়া ও চন্দনাইশের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাগানমালিকদের দাবি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এই অঞ্চলের কৃষি ও বাগান খাতে বড় ধরনের ক্ষতি হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

পটিয়ার পাহাড় থেকে বাগানমালিক অপহরণ মুক্তিপণে ছাড়া পাওয়ার দাবি

আপডেট সময় : 09:17:25 am, Friday, 17 January 2025