Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

নির্বাচিত সরকার ছাড়া স্থানীয়  নির্বাচন করার সুযোগ নেই- আমির খসরু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:40 pm, Thursday, 20 February 2025
  • 305 বার পড়া হয়েছে

নির্বাচিত সরকার ছাড়া স্থানীয়  নির্বাচন করার সুযোগ নেই- আমির খসরু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া   স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই এই সরকারের। নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচন করবে। এই সরকারের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।’
তিনি বলেন, ‘আমরা ১৬ বছর যুদ্ধ করেছি মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখন দেখছি কিছু শক্তি দেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার অপব্যবহার করা। তারা চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন। অথচ আনুপাতিক নির্বাচনের বিষয়ে কোনও ঐক্যমত নেই।’
বৃহস্পতিবার -২০ ফেব্রুয়ারি- সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত সময়ে সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
আমির খসরু বলেন, ‘দেশের যতো সংস্কার, তা হবে সংসদে। জনগণের রায় নিয়ে আগামী নির্বাচনে সংসদে যাওয়ার পর আমরা ৩১ দফা পাসের চেষ্টা করবো। আর অন্য দল যদি ম্যান্ডেট পায়, তারা তা সংসদে উপস্থাপন করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোরানোর চেষ্টা করবেন না আপনারা। দেশব্যাপী ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না। তাই দলের সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীতে সরকার গঠন করবে বিএনপি।’
জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

নির্বাচিত সরকার ছাড়া স্থানীয়  নির্বাচন করার সুযোগ নেই- আমির খসরু

আপডেট সময় : 08:56:40 pm, Thursday, 20 February 2025