Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্গাপুরের জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:39:41 pm, Saturday, 4 July 2026
  • 119 বার পড়া হয়েছে

পলাশ সাহা,নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জনগণের চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

সম্প্রতি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পাইকপাড়া গ্রামে জনসাধারণের নিত্যদিনের চলাচলের কাচা রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।

সরেজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারী অনুদানে পাইকপাড়া মৌজাধীন রাস্তাটি বিভিন্ন প্রকল্পের আওতায় তৈরি করা হয়।  স্থানীয়রা বলেন, এই  রাস্তাটি শামসুদ্দিনের বাড়ি হতে সাহেদ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট জায়গা স্থানীয় সোহেল মিয়া, সাহেদ আলী, রহমত আলী ও কাজল মিয়ার পরিকল্পনায় ও নির্দেশে জোরপূর্বকভাবে পেশীশক্তির প্রভাব দেখিয়ে রাস্তা থেকে মাটি কেটে অন্যত্র ফেলে দেয়। এভাবে তারা পুরো রাস্তাটির চিহ্ন মুছে দেয়। স্থানীয় এলাকাবাসী এসময় বাধা দিতে গেলে তাদের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে দমিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, রাস্তাটি ধ্বংস করে ফেলায় আমরা খুব দুর্ভোগ পোহাচ্ছি। আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই, যেন রাস্তাটি আবার নির্মাণ করে দেয়া হয়। সেইসাথে যারা রাস্তা কেটে ফেলার মতো অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় নেয়ার দাবি জানাই।

অপর বাসিন্দা মামুন মিয়া ও মো: শাহজাহান বলেন, আমরা এলাকাবাসী সবাই এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সকলে মাননীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের দুর্ভোগ নিরসন করুন।

রাস্তা কেটে ফেলায় এলাকাবাসী বর্তমানে জমির আল দিয়ে চলাচল করছেন।  স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরাও চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

এই ঘটনায় গত ২৯ জুন দুর্গাপুর উপজেলা প্রশাসনের কাছে একটি অভিযোগপত্র দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

দুর্গাপুরের জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

আপডেট সময় : 02:39:41 pm, Saturday, 4 July 2026