Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:57:46 pm, Sunday, 17 May 2026
  • 198 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

ভারতীয় আবহাওয়া বিভাগ—আইএমডি জানিয়েছে, আগামী ২২ মে পর্যন্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ছত্তিশগড় এবং কঙ্কণ ও গোয়ার কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া বিভাগ আশঙ্কা করছে, আগামী কয়েক দিনের মধ্যে অনেক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

আইএমডির তথ্যমতে, সমতল অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে এবং তা স্বাভাবিকের তুলনায় ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি বেশি থাকলে সেটিকে তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ দশমিক ৪ ডিগ্রির বেশি বেড়ে গেলে তা ‘তীব্র তাপপ্রবাহ’ হিসেবে বিবেচিত হয়।

এদিকে দিল্লিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের শেষ দিকে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে রাতের গরমও বাড়বে, ফলে স্বস্তি মিলবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের কিছু এলাকায় বজ্রঝড়, দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এছাড়া উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের কিছু অঞ্চলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমে জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

আপডেট সময় : 04:57:46 pm, Sunday, 17 May 2026