Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে

তারুণ্যের পিঠা উৎসব শেষে মাঠ পরিচ্ছন্নতায় জেন-জি’র চমৎকার দৃষ্টান্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:34:09 pm, Friday, 16 January 2026
  • 82 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট উৎসবের আনন্দ শুধু উদযাপনেই নয়, বরং নাগরিক দায়বদ্ধতা পালনেও যে বর্তমান প্রজন্ম বদ্ধপরিকর, তার এক অনন্য নজির দেখালো লালমনিরহাটের তরুণরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা শহরের রেলওয়ে মুক্তমঞ্চ ও সংলগ্ন পার্কে অনুষ্ঠিত ‘তারুণ্যের পিঠা উৎসব’ শেষে অনুষ্ঠানস্থল পরিষ্কার করে মাঠটিকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে এনেছে আয়োজক ‘জেন-জি’ (Gen-Z) সদস্যরা। তাদের এই প্রশংসনীয় উদ্যোগ জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেন-জি এর সাথে ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের সহ আয়োজনে আয়োজিত এই উৎসব ছিল প্রায় ৫০টি পিঠার স্টল। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিনামূল্যে পিঠা বিতরণ, ২ হাজার প্রতিযোগীকে নিয়ে কুইজ প্রতিযোগিতা, ২০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান এবং দুই সহস্রাধিক চারাগাছ বিতরণ করা হয়। এছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের বিনোদন খরা মেটানোর চেষ্টা করে জেন-জি।

সাংস্কৃতিক আয়োজন ও উৎসব শেষ হওয়ার পর সাধারণত মাঠজুড়ে খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনার স্তূপ দেখা যায়। কিন্তু জেন-জি সদস্যরা তা হতে দেননি। তারা উৎসব শেষে অবিলম্বে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় পুরো পার্ক ও মুক্তমঞ্চ এলাকাটি ময়লামুক্ত হয়ে ওঠে।

স্থানীয় সচেতন সমাজ মনে করছেন, জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের পর মাঠ পরিচ্ছন্ন রাখার এই সংস্কৃতি সামাজিক সচেতনতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করলো।

আয়োজক কমিটির আহ্বায়ক শহিদ ইসলাম সুজন বলেন, “লালমনিরহাটে দীর্ঘদিন কোনো উল্লেখযোগ্য বিনোদনমূলক কর্মকাণ্ড না থাকায় তরুণ প্রজন্ম এক ধরনের হতাশায় ভুগছিল। তাদের মনোবল বাড়াতে এবং উজ্জীবিত করতেই আমাদের এই প্রয়াস।”

অন্যদিকে, আয়োজক কমিটির সদস্য সচিব আতিকুর রহমান শাকিল বলেন, “আমরা চেয়েছি শুধু একটি উৎসব উদযাপন করেই দায়িত্ব শেষ না করতে। বরং অনুষ্ঠানস্থল পরিষ্কার করে আমরা একটি বার্তা দিতে চেয়েছি যাতে ভবিষ্যতে এই দায়িত্বশীল সংস্কৃতি বজায় থাকে।”

দীর্ঘ বিরতির পর এমন আয়োজন শহরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনে। পরিবারসহ আসা দর্শনার্থীরা জানান, সুস্থ বিনোদনের পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণদের এই সচেতনতা অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী মানসিকতার বহিঃপ্রকাশ। আয়োজকদের এই কাজ লালমনিরহাটের প্রতিটি আয়োজনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত

তারুণ্যের পিঠা উৎসব শেষে মাঠ পরিচ্ছন্নতায় জেন-জি’র চমৎকার দৃষ্টান্ত

আপডেট সময় : 06:34:09 pm, Friday, 16 January 2026