Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

জয়পুরহাট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আফরোজা খানম চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 02:43:06 pm, Wednesday, 14 January 2026
  • 64 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম হিলি,পাঁচবিবি প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তবে এই অর্জন শুধু একটি সম্মাননা নয় এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পিত শিক্ষা নেতৃত্ব, উদ্ভাবনী পাঠদান ও ডিজিটাল শিক্ষার বাস্তব প্রয়োগ।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরে প্রকাশিত ফলাফলে আনুষ্ঠানিকভাবে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ঘোষণা করা হয়। বিদ্যালয়ের পরিবর্তনের নেপথ্যে নেতৃত্ব
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী বাজারসংলগ্ন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আসে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, পাঠদানে প্রযুক্তির ব্যবহার এবং অভিভাবক সম্পৃক্ততায় বিদ্যালয়টি ধীরে ধীরে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিতে শুরু করে।

স্থানীয় একাধিক শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক বৈঠক, পাঠপরিকল্পনা মূল্যায়ন এবং শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন বলেন,
শিক্ষাগত যোগ্যতা দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, গবেষণামূলক প্রকাশনা, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার ও শ্রেণিকক্ষে উপস্থাপন দক্ষতার সমন্বিত মূল্যায়নের ভিত্তিতেই আফরোজা খানম চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

তার এই সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় এলাকাজুড়ে আনন্দ বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই স্বীকৃতি অন্য শিক্ষকদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে।
তিনি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা। চৌধুরী বাড়ির এই কৃতি সন্তান আজ জেলার শিক্ষা ব্যবস্থায় অনুকরণীয় এক নাম।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে অভিযোজন সক্ষমতার ওপর। নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা এবং সক্রিয় ভূমিকা রাখায় আফরোজা খানম চৌধুরী অন্যদের থেকে এগিয়ে যান।

মোছাঃ আফরোজা খানম চৌধুরী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

জয়পুরহাট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আফরোজা খানম চৌধুরী

আপডেট সময় : 02:43:06 pm, Wednesday, 14 January 2026