Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:44 pm, Sunday, 19 January 2025
  • 141 বার পড়া হয়েছে

জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন-
বর্তমান সরকার জবাবদিহিমূলক সরকার। জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ‘Agent of change’ এর ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে, জবাবদিহিবিহীন সিভিল সার্ভিস ক্রমেই ফ্যাসিস্ট শাসনামল সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভেন্টদের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র ও জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত -প্রশাসন- পুলিশ- বন ও রেলওয়ে- এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের অংশগ্রহণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত “১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫” এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশের উন্নয়নে ভূমির মালিকানা- সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার- ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেসিয়াল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে। তিনি বলেন -ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগযুগ ধরে চলমান হাজার-হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। ভূমি সেবা আরও সহজীকরণ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরো জনবান্ধব করতে হবে। তিনি আরো বলেন- সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের গণকর্মচারী- আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকবৃন্দকে দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন।

উপদেষ্টা এসময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমি সেবা সহজীকরণে একটি করে ‘Land service technique’ প্রতিষ্ঠা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সম্প্রতি সংঘটিত ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটি ধান ও গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে দু’পক্ষের লোকজনই আহত হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে। তিনি বলেন- জনগণ সরকারকে সাহায্য করছে। সীমান্তে বিজিবি এলার্ট রয়েছে। তিনি আরো বলেন, আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার রয়েছি। সীমান্ত সুরক্ষার ব্যাপারে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলেও তিনি এসময় মন্তব্য করেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক -অতিরিক্ত সচিব- ড. মো. মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ- ভূমি সংস্থার বোর্ডের চেয়ারম্যান -সচিব- এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান -সচিব- মুহম্মদ ইব্‌রাহিম।

উল্লেখ্য- ৪৯ দিন মেয়াদী ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’-এ বিসিএস ক্যাডারভুক্ত -প্রশাসন- পুলিশ- বন ও রেলওয়ে- এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : 07:44:44 pm, Sunday, 19 January 2025