Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন জগন্নাথপুরের ডা.সুব্রত রায়

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:28 pm, Thursday, 30 September 2021
  • 462 বার পড়া হয়েছে

চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন জগন্নাথপুরের ডা.সুব্রত রায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

চিকিৎসা বিজ্ঞান ও মেডিকেল শিক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক ডিগ্রি এফসিপিএস মেডিসিন অর্জন করেছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের কৃতী সন্তান ডা.সুব্রত রায়।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী সাদা মনের মানুষ সুশান্ত রায় ও শিবা রাণী রায়ের পুত্র। এর আগে ডা.সুব্রত রায় সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ঐতিহ্যবাহী গোপরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৯৫ সালে এসএসসি ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি এ অর্জনের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছেন। এ খবরে জগন্নাথপুর উপজেলার সর্বত্র বইছে আনন্দের বন্যা।
এদিকে-বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায়ের পুত্র ডা.সুব্রত রায় চিকিৎসা বিজ্ঞানে দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করায় তাঁকে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। #

ক্যাপশন-ডা.সুব্রত রায়-ছবি

জগন্নাথপুরে টমটম-ইজিবাইক বন্ধে এ্যাকশনে নামছে প্রশাসন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে টমটম-ইজিবাইক বন্ধে অচিরেই এ্যাকশনে নামছে প্রশাসন। জানাগেছে, গত কয়েক দিন আগে জগন্নাথপুরে টমটম-ইজিবাইক সহ রেজি. ও রোডপারমিট বিহীন যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথপুর অটো টেম্পু-অটো রিকশা ড্রাইভার ঐক্য পরিষদ। এ সময় ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব যানবাহন চলাচল বন্ধ না হলে ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়।
এ বিষয়ে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সাথে প্রতিবাদী শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও প্রতিবাদী শ্রমিক নেতারা।
এ বিষয়ে উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম জানান, টমটম-ইজিবাইক সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে অচিরেই মাঠে নামছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেয়া হবে ব্যবস্থা। প্রশাসনের এমন আশ্বাসে আমরা আরো ১৫ দিন সময় প্রদান করেছি। তাই আমাদের পূর্ব ঘোষিত ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হলো। #

সাংবাদিক নাছির আহমদ খানের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শোক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সিলেট থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কাজিরবাজার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক নাছির আহমদ খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বুধবার শ্বাসকষ্ট জনিত রোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে-সাংবাদিক নাছির আহমদ খানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন। #

নিকেশ বৈদ্য
তারিখ-৩০/০৯/২১

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন জগন্নাথপুরের ডা.সুব্রত রায়

আপডেট সময় : 08:22:28 pm, Thursday, 30 September 2021