Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:51 pm, Thursday, 23 April 2026
  • 91 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

খুলনার পাইকগাছা উপজেলায় ক্রমবর্ধমান লবণাক্ত পানির অনুপ্রবেশে বসতি এলাকা ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্থানীয় মানুষের জীবনযাপন, কৃষি উৎপাদন, নিরাপদ পানির প্রাপ্যতা এবং পরিবেশগত ভারসাম্য চরম হুমকির মুখে পড়েছে।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পাইকগাছা উপজেলায় সচেতন নাগরিক, স্থানীয় সংগঠন ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে একটি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার “সৃজন” প্রকল্পের সহযোগিতায় এবং নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির অনুপ্রবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন (কয়রা সদর ইউনিয়ন)। এছাড়া ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন মঞ্জুয়ারা বেগম, নীতিকা মণ্ডল, সাথী আক্তার মিতা, সীমা সরকার, নাসরিন খাতুন ও সুফিয়া খাতুন। আলোচনা পর্ব সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ।

বক্তারা বলেন, অব্যবস্থাপনা, দুর্বল ও অপর্যাপ্ত বেড়িবাঁধ, নদী-খাল ভরাট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানি ক্রমাগতভাবে বসতি ও কৃষিজমিতে প্রবেশ করছে। ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

সমাবেশ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে-টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, লবণপানি অনুপ্রবেশের মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, নদী ও খালের স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন, কার্যকর পানি ব্যবস্থাপনা বাস্তবায়ন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এ অঞ্চল বসবাস ও কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমন্বিত ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

র‌্যালিতে স্থানীয় যুবসমাজের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাধারণ জনগণ এবং বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি

আপডেট সময় : 05:17:51 pm, Thursday, 23 April 2026