
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার দাবুরপুরা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভিকটিম পক্ষের বাদশা ও হাইক্কা এবং প্রতিপক্ষ হাকিম ও আওয়াল (সর্ব-পিতা অজ্ঞাত) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৪), আনোয়ার (৪৬) ও মঞ্জু (৪০) আহত হন। রফিকুল ইসলাম ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
























