Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ

পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:07:11 pm, Thursday, 23 April 2026
  • 57 বার পড়া হয়েছে

এন বি আকাশ, রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সংলগ্ন পূর্বাচলের পারাবরতার জয়নাল চত্ত্বরে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার বিকালে এ সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে এ চক্রকে গ্রেফতার করা না হলে এশিয়ান বাইপাস সড়ক অবরোধসহ নানা কর্মসূচির আলটিমেটামের ঘোষণা দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পারবরতা এলাকার এরশাদ, তার স্ত্রী ও জুয়েল সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে পারবরতা, কালিকুঠিসহ আশপাশে মাদক ব্যবসা চালিয়ে আসছে। পুলিশের এক কর্মকর্তার ভাই পরিচয়ে দাপট দেখিয়ে তারা দেদার এ ব্যবসা করছে। মাদক ব্যবসার পাশাপাশি এ চক্রটি সাধারণ আদিবাসীদের জিম্মি করে ভয় দেখিয়ে প্লট হাতিয়ে নিচ্ছে। তেমনই একজন ভুক্তভোগী পারবরতার শরিফ মিয়া। তার ছোট ভাই ডালিম মিয়াকে নেশাদ্রব্য পান করিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জালিয়াতি করে প্লট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় শরিফ মিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। অভিযোগ তুলে নেওয়ার জন্য চক্রটি তাকেও বেশ কয়েকবার হুমকি দেয় ও তাকে উল্টো মাদক ব্যবসায়ী বানিয়ে অপপ্রচার চালায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ সিন্ডিকেট চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় কয়েক হাজার মানুষ। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ বাহিনীকে গ্রেফতার করা না হলে এশিয়ান বাইপাস সড়ক অবরোধসহ নানা কর্মসূচি দেওয়া হবে। নাগরি ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানা বিএনপির শাহাদাত হোসেন নাসিম, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, হান্নান মোল্লা, মোবারক মিয়া, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজীব হোসেন, কালীগঞ্জ থানা মহিলা দলের যুগ্ম সম্পাদক আমিরুন বেগম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ

আপডেট সময় : 03:07:11 pm, Thursday, 23 April 2026