Dhaka , Sunday, 2 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল

জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 03:05:31 pm, Thursday, 23 April 2026
  • 84 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার আলোচিত ও কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’-কে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাতে সীতাকুণ্ড মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নলা কাসেম পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আবুল কাশেম দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর,আকবরশাহ,ভাটিয়ারী, কুমিরা ও আশপাশের পাহাড়ি এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পাহাড় কাটা, আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছেৎএকাধিক। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও বসতবাড়ির মালিকদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় এলাকায় সহিংসতা, হামলা, অবৈধ দখল ও অস্ত্র প্রদর্শনের ঘটনায়ও তার নাম উঠে এসেছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নলা কাসেম কথিত সন্ত্রাসী নেতা রোকন মেম্বার -এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগ রয়েছে, রোকন মেম্বারের নেতৃত্বাধীন বড় একটি অস্ত্রধারী চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন এই নলা কাশেম।

স্থানীয়দের দাবি, ওই চক্রের সঙ্গে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী জড়িত রয়েছে, যারা বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তবে এলাকাবাসী বলছেন রোকন মেম্বারকে যদি দ্রুত গ্রেপ্তার করা হয় তাহলে সন্ত্রাসী কর্মকান্ড একেবারে কমে যাবে জঙ্গল সলিমপুরে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সীতাকুণ্ডকে সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজিমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

পুলিশ আরও জানায়, নলা কাসেমের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, তার সহযোগীদের পরিচয়, কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিল এবং চক্রটির নেপথ্যে আর কারা রয়েছে,এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি রোকন মেম্বার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

আপডেট সময় : 03:05:31 pm, Thursday, 23 April 2026