Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:50:39 pm, Wednesday, 22 April 2026
  • 40 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),

রাজধানীর ডেমরায় ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিভিন্ন এলাকার খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অন্যদিকে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গাড়ি ও মোটরসাইকেলচালকরা। অনেকেই ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

সরেজমিনে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ডেমরার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, প্রকাশ্যেই ড্রাম ও বোতলে তেল বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থিত সিকদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পিকআপে আনা কয়েকটি ড্রামে তেল ভর্তি করছেন পাম্পের কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা অকপটে জানান, পাম্প থেকে তেল নিয়ে তা খোলা বাজারে বিক্রি করা হয় এবং বিভিন্ন জায়গায় সরবরাহও দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, জহিরুল ইসলাম রনি মুন্সীর মালিকানাধীন এই পাম্প থেকে দিনরাত অবাধে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

স্টাফ কোয়ার্টার এলাকায় খোলা বাজারে তেল বিক্রেতা আব্দুর রহমান জানান, রনি মুন্সীর মালিকানাধীন আরও কয়েকটি পাম্প রয়েছে। এর মধ্যে গাউছিয়া এলাকায় মুন্সী ফিলিং স্টেশন, মদনপুরে আগমন ফিলিং স্টেশন, গাজীপুরে হংকং ফিলিং স্টেশন, রূপসীতে সিকদার ফিলিং স্টেশন এবং ময়মনসিংহে মেমো ফিলিং স্টেশন উল্লেখযোগ্য।

তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে এসব পাম্প থেকে সরকারি নির্ধারিত দামের চেয়েও বেশি মূল্যে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।

তার ভাষ্য, বর্তমান জ্বালানি সংকটের সময়ে অধিক মুনাফার আশায় যারা তেল মজুদ ও খোলা বাজারে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় অসাধু মজুদ চক্রের দৌরাত্ম্য আরও বাড়তে পারে।

এ বিষয়ে সিকদার ফিলিং স্টেশনের মালিক জহিরুল ইসলাম রনি মুন্সী বলেন, “আমরা সরকারি নিয়ম মেনেই তেল বিক্রি করছি।” তবে ড্রামে তেল সরবরাহের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান জানিয়েছেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সরকারি নিয়ম লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে

আপডেট সময় : 06:50:39 pm, Wednesday, 22 April 2026