Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

গাজীপুরের কাঁঠাল পেল জিআই পণ্যের স্বীকৃতি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:17 pm, Wednesday, 7 May 2025
  • 181 বার পড়া হয়েছে

গাজীপুরের কাঁঠাল পেল জিআই পণ্যের স্বীকৃতি

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবার 
পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের গৌরবময় স্বীকৃতি।  কাঁঠালের রসালো কোষ ও স্বাদ – গন্ধের জন্য  গাজীপুরের কাঁঠাল সারাদেশে  জনপ্রিয়। কাঁঠাল গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছরই কম বেশি কাঠাল পাওয়া যায়। 
গাজীপুরের কাঁঠালের স্বাদ, ঘ্রাণ, আকার ও মিষ্টতার সুনাম দেশজুড়ে। গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া ও কালিয়াকৈরের কাঁঠালে সুখ্যাতি অনেক বেশি । গাজীপুর অঞ্চলের মাটির গুনে কাঁঠালের ফলন ও স্বাদ বেশি হয়। 
কাঁঠালের চমৎকার স্বাদ ও সুগন্ধের পাশাপাশি মানব শরীরের জন্য প্রয়োজনীয় নানাবিধ পুষ্টি গুণ। কাঁঠালে বিদ্যমান নানা ধরনের ভিটামিন ও মিনারেল  বা খনিজ পদার্থ স্বাস্থ্যের উপকার সাধন করে। কাঁঠাল  চাষ করে পারিবারিক পুষ্টির পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। গাজীপুরের কাঁঠাল দেশের চাহিদা মিটানোর পর অতিরিক্ত উৎপাদন করে বিদেশে রপ্তানি করা যেতে পারে।কালিয়কৈরালার এক কৃষক লিয়াকত আলী বলেন, কৃষকদের কাঁঠাল চাষের আগ্রহ বাড়াতে হবে। কাঁঠাল চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি করার জন্য মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের ব্যবস্হা করা প্রয়োজন।
 শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষ্যে  বুধবার (৩০ এপ্রিল) বিকেল তিনটায় ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, ২২ বেইলি রোড) এর মাল্টি পারপাস হলে একটি আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুরের অধিকাংশ কাঁঠাল গাছগুলো বাগান না হলেও বাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে গাছে কাঠাল ঝুলে থাকার দৃশ্য দেখা যায়। সরকারি – বেসরকারি পর্যায়ে কাঁঠাল গাছ নিয়ে তেমন তৎপরতা দেখা  যায় না। কাঁঠালের মৌসুমে পাইকার ও শ্রমিক শ্রেনির লোকদের আয়ের সুযোগ বৃদ্ধি পায়। বেশির ভাগ সময় কৃষকরা কাঁঠালের ন্যায্য মূল্য পায় না। 
গাজীপুরের কাঁঠাল  শুধু একটি ফলই নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জিআই স্বীকৃতি শুধু পণ্যের মান ও বৈশিষ্ট্যকে তুলে ধরে না, বরং এটি একটি জেলার সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎপাদনের দক্ষতা এবং অর্থনৈতিক সম্ভাবনাকেও তুলে ধরে। কাঁঠাল চাষের ব্যাপারে সরকারের তেমন কোন উদোগ নেই। কাঁঠাল চাষীদের ঋন, প্রশিক্ষণ, কাঁঠাল সংরক্ষণের দাবি কাঁঠাল চাষীদের। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

গাজীপুরের কাঁঠাল পেল জিআই পণ্যের স্বীকৃতি

আপডেট সময় : 08:25:17 pm, Wednesday, 7 May 2025