Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

কালীগঞ্জে ভাঙারি ব্যবসায়ীর কাছে সরকারি পাঠ্যবই, মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউএনও

  • Reporter Name
  • আপডেট সময় : 11:39:29 am, Wednesday, 21 May 2025
  • 164 বার পড়া হয়েছে

কালীগঞ্জে ভাঙারি ব্যবসায়ীর কাছে সরকারি পাঠ্যবই, মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউএনও

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা পোনাহাটির মোড় দিয়ে ২০২২-২৪ সালের বাতিলকৃত সরকারি পাঠ্যবই কিনে নিয়ে যাচ্ছিলেন ভাঙারি ব্যবসায়ী আলী হোসেন। সে সময় তাকে পুলিশ আটক করে বইসহ থানায় নিয়ে যায়।  যেহেতু দুই-তিন হাত হয়ে তার কাছে  বইগুলো এসেছে তাই মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মোছা. জাকিয়া সুলতানা  ও মাধ্যমিক শিক্ষা অফিসার।

মঙ্গলবার -২০ মে- রাতে এই ঘটনাটি নিশ্চিত করেছেন ইউএনও মোছা. জাকিয়া সুলতানা  ও কালীগঞ্জ থানার ওসি মো. সেলিম মালিক।

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া যুবকের নাম আলী হোসেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের  জামিরবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।  তিনি ভাঙারির ব্যবসা করেন বলে জানান ইউএনও।

ইউএনও ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে আলী হোসেন  বাতিলকৃত ২০২২-২৪ সালের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জেনারেল বই ও নবম শ্রেণীর দাখিলের বই -ওজন ১২ মন ২৫ কেজি- ভ্যানে নিয়ে কাকিনা পোনাহাটির মোড়ে আসেন। সে সময় তাকে একজন সাংবাদিকের সহযোগিতায় স্থানীয় লোকজন আটক করেন। পরে তারা কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে বইয়ের ভ্যান গাড়িসহ আলী হোসেনকে আটক করে থানায় হেফাজতে নিয়ে যায়।  পরে ইউএনও সেখানে আসেন এবং আলী হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

কেন মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন এই প্রশ্নের উত্তরে ইউএনও  মোছা. জাকিয়া সুলতানা  বলেন, “ আমরা জানতে পারি যে আলী হোসেন একজন ভাঙারি ব্যবসায়ী। তিনি বইগুলো বিপ্লব নামের আরেক ভাঙারি ব্যবসায়ীরর কাছে কেনেন।  বিপ্লবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে বইগুলো তিনি আব্দুর রহমান নামে আরেক ভাঙারি ব্যবসায়ীর কাছে কিনেছেন। তবে আব্দুর রহমান বইগুলো কোথায় পেয়েছেন তা জানতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। সরকারী বই বাজারে কীভাবে এলো তা এখন জানার বিষয়। আলী হোসেন যেহেতু অন্য মানুষের কাছ থেকে বই কিনেছেন। এছাড়াও তার সামাজিক অবস্থান দেখে মনে হয়নি সে এসব জেনেশুনে করেছে। তাই শিক্ষা অফিসারের সাথে কথা বলে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। “

তিনি জানান, মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন বইয়ের গুদামের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

কালীগঞ্জ থানার ওসি মো. সেলিম মালিক বলেন, “ ইউএনও স্যার এসেছিলেন। তার সিদ্ধান্ত মোতাবেক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বইগুলো শিক্ষা অফিসের জিম্মায় আছে। “

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

কালীগঞ্জে ভাঙারি ব্যবসায়ীর কাছে সরকারি পাঠ্যবই, মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউএনও

আপডেট সময় : 11:39:29 am, Wednesday, 21 May 2025