Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:24:43 pm, Monday, 12 October 2026
  • 13 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

​নেত্রকোনার কলমাকান্দায় একটি বিদ্যালয়ের জমি এবং সামনের সরকারি হালট দখল করে গড়ে ওঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত ১১অক্টোবর রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সমস্ত নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়।
​উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এ সময় তাঁর সঙ্গে সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।
​উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এবং এর সামনের সরকারি হালট জবরদখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এর ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছিল এবং বিঘ্নিত হচ্ছিল স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অবৈধ দখলমুক্ত করা এবং খেলার মাঠ রক্ষা ও বহুতল ভবন নির্মাণের দাবিতে সম্প্রতি সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা দুই দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।
​কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম জানান, কলমাকান্দা মৌজার এসএ ১০ নম্বর দাগের সরকারি হালট এবং এসএ ৭৬ নম্বর দাগে অবস্থিত বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে গত এক সপ্তাহ ধরে অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও তারা স্বেচ্ছায় জায়গা ছেড়ে না দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
​দীর্ঘদিনের দাবিকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজ। বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্রনবীশ ও ইনতিশার অরোরা ফারহা জানায়, বিদ্যালয় ও খেলার মাঠের জমি উদ্ধারের দাবিতে তারা আন্দোলন করেছিল। অবশেষে দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, ‘বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠ নির্মাণ করা প্রয়োজন।’
​এদিকে উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী লিখিত নোটিশ না পাওয়ার অভিযোগ তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ‘আমাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, কেবল মৌখিকভাবে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসায় এখন আকস্মিক এই উচ্ছেদে আমরা বড় বিপাকে পড়েছি।’
​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি উদ্ধার এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : 01:24:43 pm, Monday, 12 October 2026