Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি

কক্সবাজার জেলা বিএনপির জনসভা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:48:30 pm, Monday, 17 February 2025
  • 221 বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা বিএনপির জনসভা

শওকত আলম, কক্সবাজার

সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পেরোলেই কাল ১৭ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত জনসভা। কক্সবাজারের ঐতিহাসিক গোল চত্বর -মুক্তিযোদ্ধা- মাঠে বেলা ২ টায় জনসভার কার্যক্রম শুরু হবে। জনসভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড়ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত, অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
এদিকে জনসভার সার্বিক বিষয় নিয়ে কক্সবাজার জেলা বিএনপি সোমবার সকাল ১১ টায় সংবাদ ব্রিফিং করেছে। ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন,
দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের রোড়ম্যাপ ঘোষণা করুন। একমাত্র নির্বাচিত সরকারই ঝঞ্ছাবিক্ষুব্ধ পরিবেশ থেকে জাতিকে মুক্তি দিতে পারে।
তিনি বলেন, জনআকাঙ্খার সাথে সংগতি রেখে সর্বাগ্রে জাতীয় নির্বাচন জরুরি। সারাদেশব্যপী জনমত গঠন করতে কেন্দ্রীয় বিএনপি জনসভা, সমাবেশ চালিয়ে যাবে। পাশাপাশি জনদাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, পূণ: স্বাধীন হলেও দেশের মানুষ ভালো নেই। রাষ্ট্র ক্ষমতায় জনগণের সরকার না থাকার কারণে নিত্য-পণ্যের দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড লেগেই আছে। এভাবে দেশ চলতে পারেনা। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের অধিকার চাই।
তিনি বলেন, চারদফাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি আহুত জনসভায় লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম হবে। ইতোমধ্যে জনসভা সফল করতে কক্সবাজার জেলা বিএনপির ১৪ টি ইউনিট পুরোদমে মাঠে কাজ করছে। ইনশাআল্লাহ-এটি সমাবেশ নয়, মহাসমাবেশে পরিণত হবে।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, বিএনপির ৩১ দফায় সংস্কারের পূর্ণ রুপরেখা রয়েছে। সুতরাং কালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিন। কক্সবাজারের জনসভায় পতিত ফ্যাসিবাদের প্রবক্তা শেখ হাসিনা ও তাঁর দোসরদের সকল খুন, গুমের বিচার চাওয়া হবে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোকতার আহমদ, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

কক্সবাজার জেলা বিএনপির জনসভা

আপডেট সময় : 02:48:30 pm, Monday, 17 February 2025