Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজারে পাসপোর্ট অফিস-হাসপাতাল থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 07:50:35 pm, Thursday, 7 August 2025
  • 100 বার পড়া হয়েছে
কক্সবাজারে পাসপোর্ট অফিস-হাসপাতাল থেকে আটক ৪ দালালের কারাদণ্ড
কক্সবাজার অফিস
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান আটক দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনারপাড়ার মুহাম্মদ নুরু উদ্দিন (২৭), শহরের বৈদ্যেরঘোনা এলাকায় আবুল বাশার (৫১), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার বিপ্লব বড়ুয়া (৩০) ও মহেশখালী পৌরসভার গোরকঘাটার পলাশ (৪২)।
জানা যায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের খপ্পরে পড়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছিলো। এসব দালাল সহজ-সরল মানুষকে অতিরিক্ত অর্থের বিনিময়ে সরকারি সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলো। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এই প্রেক্ষাপটে র‍্যাব-১৫ এর অধিনায়কের তত্ত্বাবধানে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল উপস্থিত ছিলেন।
র‍্যাব-১৫ এর কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, অভিযানকালে দালালচক্রের ৪ সদস্যকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
কক্সবাজার সদর হাসপাতাল থেকে আটক চার দালালের মধ্যে একজন হাসপাতালেরই আউটসোর্সিং কর্মী বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদ সোহেল।
তিনি জানান, আটক ৪ জনের মধ্যে তিনজন হাসপাতালের বাইরের দালাল এবং একজন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মী। হাসপাতালে দালালদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ পেলে বা স্বাস্থ্যসেবা প্রদানে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

কক্সবাজারে পাসপোর্ট অফিস-হাসপাতাল থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

আপডেট সময় : 07:50:35 pm, Thursday, 7 August 2025