Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কক্সবাজারে এনসিপি’র সমাবেশে নাহিদ ইসলাম 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:43 pm, Saturday, 19 July 2025
  • 148 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল কক্সবাজার,
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বুঝে, কে বুঝে না, তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। তিনি বলেন, জনগণ সংস্কার বুঝে, তারা সংস্কার চায়।
সাবেক এই তথ্য উপদেষ্টা আরও বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজার পাবলিক হল ময়দানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) প্রসঙ্গে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে। আমাদের কামনা, জনগণের কথা চিন্তা করে দেশের কথা ভেবে সব দলের উচিত সংস্কারের পক্ষে কথা বলা। সংস্কার কোনো দলের পক্ষে নয়, দেশের পক্ষে। ৩ আগস্ট শহীদ মিনারে উপস্থিত হবো আমরা। জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্টের আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। মাদকের অভয়ারণ্য হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছোট ছোট গডফাদার বিদ্যমান ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। দেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ দেওয়া হবে না। কক্সবাজারেও নতুন গডফাদারের আবির্ভাবের প্রতিরোধ গড়ে তুলুন। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা কক্সবাজারকে সম্ভাবনার জায়গা হিসেবে দেখি। বাংলাদেশের ভবিষ্যত ও সম্ভাবনা এ বঙ্গোপসাগরকে ঘিরে। আমাদের সমুদ্র শক্তি, নৌ শক্তিতে বলিয়ান হতে হবে। এক্ষেত্রে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের বুকে মডেল হিসেবে কক্সবাজারকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সেই কক্সবাজার প্রতিষ্ঠায় সংগ্রাম করবে। আমরা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার উপহার দিতে চাই। এই যাত্রায় কক্সবাজারবাসীকে এনসিপি’র পাশে চাই।’
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, এসএম সুজা উদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম

কক্সবাজারে এনসিপি’র সমাবেশে নাহিদ ইসলাম 

আপডেট সময় : 08:25:43 pm, Saturday, 19 July 2025