Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:52:54 pm, Friday, 6 February 2026
  • 68 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ব্যালেটের মাধ্যমেই প্রমাণ হবে যে, এই দেশের আলেম সমাজ বিএনপির সঙ্গে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ।

অদ্য ৬ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজার শহরের গোলচত্বরস্থ মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও) আসনের ধানের শীষের সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে দীর্ঘদিন ধরে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে আলেম-ওলামা, ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ, গণমানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে কক্সবাজারের গুরুত্বপূর্ণ লবণ শিল্পের উন্নয়ন ও ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী জননেতা লুৎফর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজারের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা সপ্না। এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আজকের জনসভায় প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে। দুপুর ২টা থেকেই নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে অংশগ্রহণ করেন। জনসমাগমে মুক্তিযোদ্ধা মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : 08:52:54 pm, Friday, 6 February 2026