Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

আমার দেশ সম্পাদকসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:17:05 pm, Thursday, 24 April 2025
  • 282 বার পড়া হয়েছে

আমার দেশ সম্পাদকসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক দৈনিক আমার দেশ এর মজলুম সম্পাদক  ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
   
বৃহস্পতিবার -২৪ এপ্রিল-  আমার দেশ পাঠক মেলা লালমনিরহাট  জেলা শাখার আয়োজনে জেলা শহরের মিশনমোড় চত্বরে আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচি প্রায় ঘণ্টাব্যাপী চলে।
   
মানববন্ধনে বক্তারা বলেন, “মেঘনা গ্রুপের চেয়ারম্যান  মোস্তফা কামাল  স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। অন্যদিকে আমার দেশ পত্রিকার  মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় পদে পদে ষড়যন্ত্র, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ইচ্ছা করলে অন্যান্য পত্রিকার সম্পাদকের মত সরকারের পদলেহন করে চলতে পারতেন এবং আর্থিক সুবিধা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি । তিনি বেছে নিয়েছিলেন সততার পথ, সত্যের পথ।  তিনি সবসময় দেশের ক্রান্তিলগ্নে দেশের পক্ষে সংবাদ প্রকাশ করে নিগৃহীত হয়েছেন। হারাতে হয়েছে তার পত্রিকা। এমনকি সরকারের জুলুম-নিপীড়নের জ্বালায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন। স্বৈরাচার সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা শুরু করেন।  তিনি আগে যেমন দেশের পক্ষে লিখতেন এখনও  লিখছেন। নীতির প্রশ্নে তার অনড় ভূমিকা স্বৈরাচারের দোসরদের ঘুম হারাম করে দিয়েছে। আর তাই তাকে এবং তার সহকর্মীদেরকে হেনস্তা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সেই দোসররা।  যার উৎকৃষ্ট প্রমাণ মেঘনা গ্রুপের চেয়ারম্যানের এই মামলা।  আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মজলুম সাংবাদিক  মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি স্বৈরাচারের দোসররা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে বিষয়ে সরকারকে কঠোর নজরদারির আহ্বান জানাই।
মানববন্ধন চলাকালে জেলায় কর্মরত নবীন ও প্রবীণ সংবাদমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন  আমার দেশ লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হাসান উল আজিজ। বক্তব্য রাখেন প্রেসক্লাব, লালমনিরহাটের  সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, সাপ্তাহিক লালমনির কণ্ঠের নির্বাহী সম্পাদক মফিজুর রহমান বাবু -জিএস বাবু-, মাই টিভি’ ও ডেইলি অবজারভার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, রিয়াজুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি লাভলু শেখ, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সাব্বির  আহম্মেদ লাভলু, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ, পাঠক মেলার সভাপতি ও ,ফুলবাড়ী কলেজের প্রভাষক হারুন অর রশিদ, এনজিও কর্মকর্তা আমিনুল হক ও পলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

আমার দেশ সম্পাদকসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 04:17:05 pm, Thursday, 24 April 2025