Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই- মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:46:58 pm, Tuesday, 18 February 2025
  • 270 বার পড়া হয়েছে

আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই- মামুনুল হক

শওকত আলম, কক্সবাজার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা হলে বাংলাদেশের মানুষ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর জেগে ওঠবে না। সুতরাং শেখ হাসিনার কোনো ক্ষমা নেই।

মঙ্গলবার -১৮ফেব্রুয়ারি- বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, বাংলাদেশ খেলাফত মজলিস, কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক বিশাল গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, এই কক্সবাজারের কৃতি সন্তান আপনাদের জননন্দিত নেতা সালাউদ্দিন সাহেব ভয়ংকর ভাবে গুমের শিকার হয়েছিলেন এবং কুটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই গুম প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। আমরা ভারতের কাছে এর সচ্ছতর জবাব চাই।

তিনি বলেন, এমনি ভাবে ইলিয়াস আলীসহ যত বিরোধী নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন সেই সকল জুডিশিয়াল কিলিং এর বিচার চাই।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা ও তার খুনী মন্ত্রীসভার প্রতিটি সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।

মাওলানা মামুনুল হক বিগত জুলাই-আগষ্টের বিপ্লব নিয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনের উল্লেখ করে বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট হ‌ওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর কোনো অজুহাত থাকতে পারেনা। আমি আজকের এই সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তরা আরও বলেন, বাংলাদেশের জনগণ মরতে শিখেছে। এদেশের তরুণরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে শিখেছে। ভারত বড় দেশ হতে পারে। কিন্তু আমরা ঐ বড় দেশকে কোনো পরোয়া করি না। আমরা আমাদের দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আপনাদের সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ।
তারা বলেন, দেশের জনগণ খুনী হাসিনাকে ফাঁসির কাষ্ঠে দেখতে চায়। অবিলম্বে খুনী শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচারের আগে কোথাও তারা রাজনীতি করতে পারবে না।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্তু সংস্কারের নামে কোনো সময় ক্ষেপণ করা যাবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আলী উসমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি।

জেলা সভাপতি মাওলানা আবছার উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্টিত গণ-সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান, মাওলানা মোল্লা খালিদ, মাওলানা রিদোয়ানুল ওয়াহিদ, মাওলানা জে.এইচ.এম ইউনুস, ছাত্র নেতা মাহদি হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই- মামুনুল হক

আপডেট সময় : 08:46:58 pm, Tuesday, 18 February 2025