Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে ঈদগাঁওয়ে প্রকাশ্যে রেলস্টেশনে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে পৃথিবীর আকাশে নতুন চাঁদ! ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিনসহ ০১ জন আসামি গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন:- ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্নতা, পর্যটন নগরী ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:17:37 am, Tuesday, 9 June 2026
  • 173 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগামী ১৭ জুন এক দিনের সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে এবং স্থানীয় জনগণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী রাজনগরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি জনকল্যাণমূলক ‘তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কর্মসূচিটি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটি ৯ দফা দাবি প্রস্তুত করেছেন। তাঁদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে রাজনগর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো রাজনগরে আবাসিক গ্যাস-সংযোগ চালু করা। এ ছাড়া রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং মৌলভীবাজার-রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক চার লেনে উন্নীতকরণ, রাজনগর-বালাগঞ্জ সড়কের উন্নয়ন, কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ এবং গ্রামীণ সড়ক অবকাঠামোর আধুনিকায়নের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

শিক্ষা ও ক্রীড়া খাতে দাবির মধ্যে রয়েছে পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়কে সরকারি করা, মেহেরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়কে পূর্ণাঙ্গ মহিলা কলেজে উন্নীত করা এবং একটি মিনি স্টেডিয়াম নির্মাণ। পাশাপাশি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক বিনোদন ও পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিও জানানো হয়েছে।

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজনগরে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে দ্রুত পৌরসভা বাস্তবায়নের দাবিও উত্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এই সফর রাজনগরের উন্নয়ন সম্ভাবনাকে নতুন গতি দেবে এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পথ সুগম করবে।

আগামী ১৭ জুনের অনুষ্ঠান সফল করতে স্থানীয় আয়োজকেরা সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

আপডেট সময় : 11:17:37 am, Tuesday, 9 June 2026