Dhaka , Friday, 23 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুদ রানার গণসংযোগ কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক, রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহবান ৩১ ডিসেম্বর থেকে দুর্গাপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা গণমানুষের সাথে সম্প্রীতির মেলবন্ধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তিন লক্ষ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এক জন মাদক কারবারি গ্রেফতার রাজনগরে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম উত্তর জেলা’র কমিটি গঠন ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে জামাত – এমপি খোকন তালুকদার পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল শিশু তানিয়ার, আহত বিজিবি সদস্যসহ ৩ নেত্রকোনার হাতেম আলীর কাঠের ক্রেনে উড়ে আসে চা! পঞ্চম শ্রেণি পাসেই চমক দেখাচ্ছেন পূর্বধলার কারিগর কাউখালীতে কঁচা নদীতে অভিযান: ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ত্যাগী নেতাকর্মীরা ভালো থাকলে দল ভালো থাকবে: এমপি নাদিয়া পাঠান পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির রূপগঞ্জে আদালতের ১৪৫ ধারা জারির পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ মাদারীপুরে মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদের দূরে রাখার প্রত্যয় নিয়ে ফুটবল টুর্নামেন্ট মায়ের ভাষা ও শেকড়ের সন্ধানে কবি রিয়াজুল হক সরকারের ‘আও’ উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন সাগরে মাছ নেই, নিষেধাজ্ঞার পরও কমছে উৎপাদন: গণহারে মাছ ধরা, নদী দূষণ ও িঅবৈধ জালকে দায়ী করছেন গবেষক নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী রামুর ঈদগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আজিম মাইজ্জার ইন্তেকাল

শরীয়তপুরে কালবেলার সাংবাদিককে লাঞ্চিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:42:35 pm, Friday, 30 August 2024
  • 186 বার পড়া হয়েছে

শরীয়তপুরে কালবেলার সাংবাদিককে লাঞ্চিত।।

শরীয়তপুর প্রতিনিধি।।
   
শরীয়তপুরের ডামুড্যাতে তথ্য সংগ্রহকালে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মিরাজ সিকদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। দারুল আমান ইউনিয়নের ইউপি সদস্য সবুজ করাতীর স্বজনদের বিরুদ্ধে এ অভিযোগ। 
বৃহস্পতিবার -২৯ আগস্ট- বিকেলে উপজেলার দারুণ আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
থানায় লিখিত অভিযোগ- স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উত্তর ডামুড্যা আলী আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী টিফিনের সময় শ্রেণি কক্ষের বাহিরে বের হয়। এসময় দারুল আমান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ শিক্ষার্থীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের জানায়। পরে স্থানীয় লোকজন ইউপি সদস্য সবুজ করাতীকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার। পরে তিনি ভিডিও ও তথ্য সংগ্রহ করা শুরু করলে সবুজ করাতীর ভাই নান্নু করাতী- মিলন করাতী ও স্ত্রী নুরুন নাহার বেগম সাংবাদিক মিরাজ শিকদারের মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে পালিয়ে যায় অভিযুক্তরা। বিষয়টি নিয়ে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী কালবেলার প্রতিনিধি মিরাজ সিকদার বলেন- শিক্ষার্থীদের যৌন হেনস্তাকালে এক ইউপি সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে আমি বিষয়টি ভিডিও করছিলাম। হঠাৎ করেই ওই ইউপি সদস্যর দুই ভাই ও স্ত্রী এসে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। তারা আমার মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে ইউপি সদস্য সবুজ করাতী বলেন- আমি গাছের ব্যবসা করি। সেখানে গাছ কাটা নিয়ে স্থানীয় কিছু বিএনপি’র লোকজনের সাথে কথার কাটাকাটি হয়। তারা আমাকে জোর করে আটকে রাখে। এরপর আমি গলায় ফাঁস নেই। আমার আর কিছু মনে নেই।
জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এমারত হোসেন কালবেলাকে বলেন- লাঞ্চিতের অভিযোগ এনে ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

শরীয়তপুরে কালবেলার সাংবাদিককে লাঞ্চিত।।

আপডেট সময় : 02:42:35 pm, Friday, 30 August 2024