Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত?

রামু উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন অফিসে পদ শূন্য : সেবা বঞ্চিত সাধারণ মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:23 pm, Friday, 22 May 2026
  • 65 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। বিশেষ করে উপজেলা ভূমি অফিসে কানুনগো পদ খালি থাকা এবং ধেচুয়া পালং ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার না থাকায় স্থবির হয়ে পড়েছে নানা ভূমি সেবা কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা যায়, রামু উপজেলা ভূমি অফিসে কানুনগো বদলির পর থেকে পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এতে উপজেলার ১১টি ইউনিয়নের সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আটকে আছে শত শত মামলার ফাইল ও নামজারি সংক্রান্ত কার্যক্রম। অভিযোগ রয়েছে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে, খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি ও রাজারকুল ইউনিয়নের সেবা কার্যক্রম পরিচালিত হয় ধেচুয়া পালং ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে। সম্প্রতি ওই অফিসের তহসিলদার পদোন্নতিজনিত বদলির পর গত এক মাস ধরে তহসিলদারবিহীন চলছে অফিসটির কার্যক্রম।

ফলে তিন ইউনিয়নের ভূমিসেবা প্রত্যাশীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তহসিলদারের আইডি বন্ধ থাকায় অনলাইনে নামজারি, দাখিলা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমি সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শত শত নামজারি মামলা ঝুলে আছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, কাঙ্ক্ষিত ভূমি সেবা থেকে বঞ্চিত হয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। দ্রুত সময়ের মধ্যে ধেচুয়া পালং ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার এবং রামু উপজেলা ভূমি অফিসে কানুনগো পদে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে বক্তব্য জানতে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

রামু উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন অফিসে পদ শূন্য : সেবা বঞ্চিত সাধারণ মানুষ

আপডেট সময় : 08:12:23 pm, Friday, 22 May 2026