Dhaka , Friday, 30 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ফুঁসে উঠছে এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, দুর্ঘটনার নেপথ্যে সংকেতব্যবস্থার ত্রুটি? বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজনে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুর কচ্ছপিয়া থেকে ৩ লাখ পিস ইয়াবা নিয়ে নারী গ্রেপ্তার ডেমরায় থানা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সেরা চার চালককে সম্মাননা ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে সেলাই মেশিন পেল আশা মনি

রামগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার -অভিযুক্ত শিক্ষক বহিষ্কার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:47:51 am, Sunday, 28 July 2024
  • 145 বার পড়া হয়েছে

রামগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার -অভিযুক্ত শিক্ষক বহিষ্কার।।

মোহাম্মদ কেফায়েত উল্লাহ

খাগড়াছড়ি থেকে।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠেছে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে । রামগড় উপজেলা সদরের মাস্টারপাড়া সিনেমা হল এলাকায় অবস্থিত তালিমুল উম্মাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

ঘটনার বিবরণে জানা যায়- তালিমুল উম্মাহ ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র নাঈম কোরবানির ঈদের ছুটিতে বাড়িতে আসার পর পর আর মাদ্রাসায় যেতে চায় না। জোরাজুরি করে মাদ্রাসায় পাঠানোর পর সে আবার বাড়ি চলে আসে। ছেলেকে জিজ্ঞাসা করলে বলে- সে মাদ্রাসায় আর যাবে না। কেন যাবে না এমন প্রশ্ন করা হলে সে জানায়- মাদ্রাসার হুজুর সামাদ তার সাথে খারাপ কাজ করে -বাথরুমে ঢুকিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে স্পর্শ করেছে – সেজন্যে- আর মাদ্রাসায় যাবে না।

সংশ্লিষ্ট শিক্ষার্থীর মা খাদিজা বেগম জানান- কোরবানির ঈদের তিন চার দিন আগে আমার ছেলের সাথে শিক্ষক সামাদ নোংরা কাজ  করেছে। তারপর থেকে আমার ছেলে এখন সব সময় আতঙ্কের মধ্যে থাকে। মাদ্রাসার কথা বললেই সেই ভয়ে চোখ-মুখ উলটে ফেলে। ভিকটিম নাঈম -১১- জানান আমাকে হুজুর ভয় দেখিয়েছেন এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করেছেন।
   
জানা গেছে- মাওলানা আব্দুস সামাদ রামগড় উপজেলার কোট মসজিদ ইমাম কাম মোয়াজ্জিম হিসেবে কর্মরত রয়েছেন পাশাপাশি তিনি মাস্টার পাড়া তালিমুল উম্মাহ ইসিলামিয়া মাদ্রাসায় চাকুরি করেন। মাওলানা আব্দুস সামাদ রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে। এছাড়াও তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ।
    
মাদ্রাসাসূত্রে জানা যায়- অত্র মাদ্রাসার  আবাসিকে ৪০ জন শিক্ষার্থী রয়েছে। ভিকটিম শিক্ষার্থীর পরিবার মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন কিন্তু  কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
উপরন্তু- ভিকটিম শিক্ষার্থীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ অভিযোগ করা হয়েছে।
    
এদিকে সংশ্লিষ্ট এলাকাবাসীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, মাদ্রাসায় বাচ্চাদের পড়াশোনার জন্য দেওয়া হয়। কিন্তু মাদ্রাসার লম্পট শিক্ষক যদি আমাদের সন্তানদের ভয়-ভীতি দেখিয়ে বলাৎকার করে তাহলে আমরা দ্বীন শিক্ষার জন্য কোথায় যাবো ! এলাকাবাসীর পক্ষ থেকে এমন নোংরা কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
     
অভিযুক্ত শিক্ষক মাওলানা আবদুস সামাদের কাছে অভিযোগের সত্যতা জানার জন্য একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
   
এ ঘটনায় তালিমুল উম্মাহ ইসলামিয়া মাদ্রাসা’র পরিচালক মুফতি মোহাম্মদ ইউনুস জানান- ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা মাদ্রাসার সুনাম রক্ষার্থে শিক্ষক আব্দুস সামাদকে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করেছি এবং মাদ্রাসার শিক্ষকতার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। মুফতি ইউনুস বলেন- আমরাও চাই এসব নোংরা কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কঠিন শাস্তি হোক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন

রামগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার -অভিযুক্ত শিক্ষক বহিষ্কার।।

আপডেট সময় : 04:47:51 am, Sunday, 28 July 2024