Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:09 pm, Thursday, 21 May 2026
  • 96 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জমালুল আকবর চৌধুরী গত ৬ মে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যে হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেও পূর্বের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে লাগবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা নিয়ে ইতোমধ্যে হল সংসদ নেতৃত্বদের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে নতুন হল প্রশাসনের।
আলাওল হলের বিভিন্ন অব্যবস্থাপনা বিগত সময়ে জুলাই আন্দোলন পরবর্তী নিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকের সময়কাল থেকে বিদ্যমান থাকলেও তার দায় এসে পড়েছে বর্তমান দায়িত্বরত প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরীর ওপর। ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া অনেক আগ থেকে শুরু হলেও তার জন্য দরকার আরও সময়। যোগদান থেকে মাত্র ১২ কর্ম দিবসে আলাওল হলের অব্যবস্থাপনা সমূহ সমাধানে চ্যালেঞ্জের সম্মুখীন বর্তমান হল প্রভোস্ট।
হলটির ক্যান্টিন দীর্ঘদিন ধরে বন্ধ এবং ডাইনিং অব্যবস্থাপনা তার মধ্যে অন্যতম। তথ্যসূত্রে, হলের আসন বরাদ্দে রয়েছে বড় গোলযোগ। আসন বরাদ্দের ম্যারিট লিস্টে না থেকেও হলটিতে থাকছেন একাধিক শিক্ষার্থী। কিছু রুমে বাল্ব ও প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট এবং পানিতে আয়রনের সমস্যা অন্যতম।
তবে প্রতিকূলতা সত্ত্বেও হলটিতে সংস্কার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে সম্পূর্ণ হলটি। এছাড়াও গভীর নলকূপ স্থাপন ও সেপটি ট্যাংক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এছাড়াও রিডিং রুম, স্পোর্টস রুম এবং ইবাদতখানার সুষ্ঠু ব্যবস্থাপনা চোখে পড়ার মতন।
তবে, ২০ মে হলের অব্যবস্থাপনা ও প্রভোস্টের অসহযোগিতার অভিযোগ এনে হলের প্রশাসনিক অফিস রুমে তালা লাগান হলটির ছাত্রসংসদ নেতৃবৃন্দের একটি অংশ।
এ বিষয়ে আলাওল হলের আবাসিক শিক্ষার্থী মাইন হানজালা গণমাধ্যমকে জানান, দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবত মিটিং হয়েছে। মিটিংয়ে আমাদের যে এজেন্ডা গুলো ছিল সে এজেন্ডাগুলো বাস্তবায়নে তিনি (প্রভোস্ট) প্রতিশ্রুতি দিয়েছেন।
আলাওল হলে দীর্ঘদিন ধরে বিদ্যমান নানাবিধ সমস্যা সমূহ সমাধান সংক্রান্ত বিষয়ে নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখলাম নানান সমস্যায় জর্জরিত আলাওল হল। বিশেষ করে, সিট বন্টন থেকে শুরু করে আগের প্রভোস্টের সময় শুরু হওয়া বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ অসমাপ্ত থেকে গেছে। তিনি আরও বলেন, আমি অ্যাকাউন্টস থেকে যতটুকু ডিটেইলস পেয়েছি তাতে মনে হয়েছে, উনি হলের কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে অনেক টাকা এডভান্স নিয়ে ফেলেছেন কিন্তু ঐ ভাবে তিনি কাজগুলো সমাপ্ত করতে পারেননি। এছাড়াও, যে কাজগুলো বাকি রয়ে গিয়েছে প্রকৌশল দপ্তর ও কন্টাক্টরদের সাথে কথা বলে তা ইমিডিয়েট শেষ করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। হল ছাত্র সংসদের সাথে বসে আমরা হল প্রশাসন মিলে সমস্যা গুলো শেষ করার জন্য তড়িৎ ব্যবস্থা নিচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

আপডেট সময় : 07:07:09 pm, Thursday, 21 May 2026