Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 04:55:34 pm, Sunday, 29 November 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে তারাবো পৌরসভা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতির পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় গন্ধবপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে রূপসী সুইচগেট পর্যন্ত খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাবো পৌরসভার প্রশাসক এস এম আবদুল্লাহ বিন শফিক।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম টিটু, প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, প্রকৌশলী আতাউর রহমান এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মো. ফিরোজুল ইসলামসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে তারাবো পৌরসভার প্রশাসক এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এজেন্ডার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন ও সংস্কার। তারাবো পৌরসভার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় রূপসী খাল সংস্কারের দাবি সবচেয়ে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। নাগরিকদের সেই প্রত্যাশা ও দাবির পরিপ্রেক্ষিতেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।

একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রূপসী খাল সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।

খালটি ময়লা-আবর্জনা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা ও দুর্ভোগ বাড়ে। পৌরসভার এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে তাঁরা আশা করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

আপডেট সময় : 04:55:34 pm, Sunday, 29 November 2026