Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা

ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:47:50 pm, Sunday, 29 November 2026
  • 3 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘ ৩১ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার দুই দিন পর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কূপটির জরিপ ও স্থায়ীভাবে বন্ধের কাজ চলাকালে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালামের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান এবং রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন।

জানা গেছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে উচ্চচাপে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে আগুন ধরে যায়। এরপর টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকে কূপটির আগুন।

দীর্ঘ প্রচেষ্টার পর গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল কূপের মুখে কেসিং পাইপ স্থাপন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর রোববার কূপটির অবস্থা পর্যবেক্ষণে জরিপ ও স্থায়ীভাবে বন্ধের কাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে এসে বাপেক্সের সাত কর্মকর্তা-কর্মচারীকে দগ্ধ করে।

দীর্ঘদিনের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর নতুন করে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী

আপডেট সময় : 04:47:50 pm, Sunday, 29 November 2026